বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

হাসিনা-শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা

পাঠক প্রিয়

মুক্তিযুদ্ধবিরোধী প্রজন্ম স্বাধীনতা-সার্বভৌমত্বের শত্রু : সুফি সাগর সামস্

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি যারা অবহেলা করে, তাদের কার্যক্রম সরাসরি জাতির স্বার্থের বিরুদ্ধে। এরা হয়তো তরুণ প্রজন্মের...

নাটোরে সন্দেহভাজন ব্যাংক লেনদেন নিয়ে ভোট কেনার অভিযোগ, তদন্তের নির্দেশনা

নাটোর প্রতিনিধি  নাটোরে নির্বাচনের আগে বড় অংকের ব্যাংক লেনদেন নিয়ে ভোট কেনার অভিযোগ তুলেছেন নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত...

তিন শর্ত মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

অনলাইন ডেস্ক ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৬ – ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ বয়কটের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক...

বরিশালে বিনামূল্যের সরকারি পাঠ্যবই বিক্রির চেষ্টা, শিক্ষকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল বরিশালে শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য দেওয়া বিনামূল্যের সরকারি পাঠ্যবই বিক্রির সময় এক শিক্ষকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।...

বিশেষ পোশাকে জাল ভোটের শঙ্কা বিএনপি সমর্থিত প্রার্থীর

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বুধবার বিশেষ পোশাকে জাল ভোট...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে আবুল হাসান (২০) নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাশার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এই মামলা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আবুল হাসান একটি কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, সাবেক জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান, তাঁর ভাতিজা আজমেরী ওসমান, অয়ন ওসমান, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ, এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা আবদুল করিমসহ আরও ৪৮ জন। এছাড়া দেড় থেকে দুই শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকেও মামলার আসামি করা হয়েছে।

বাদী অভিযোগ করেছেন যে ৫ আগস্ট বেলা দেড়টার দিকে শহরের মিশনপাড়া এলাকায় শেখ হাসিনাসহ অন্যান্য আসামির নির্দেশে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান তাঁর ভাই আবুল হাসানকে গুলি করে হত্যা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ঘোষণার কয়েক ঘণ্টা আগে, ৫ আগস্ট, মিশনপাড়া এলাকায় আবুল হাসান গুলিবিদ্ধ হন। সেই সময় চাষাঢ়া এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ চলছিল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে তিনি মারা যান।

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের চাপে শেখ হাসিনার সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং তিনি দেশ ত্যাগ করেন।

Courtesy: Prothom Alo

সর্বশেষ সংবাদ

রাজধানীতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন ও গণভোট

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ রাজধানীতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে চলছে। ভোটাররা জানিয়েছেন,...

যশোরে নির্বাচনী সহিংসতায় জামায়াত কর্মীসহ দুজন আহত

অনলাইন ডেস্ক যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সহিংসতা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে যশোর-৩ আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের...

যশোরে ভোটকেন্দ্রে সিল চুরি, নারী বুথে ভোটগ্রহণে বিলম্ব

বিশেষ প্রতিনিধি যশোরের রেল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের সময় একটি অফিসিয়াল সিল চুরি হওয়ার ঘটনা ঘটেছে, যা কেন্দ্রের নারী বুথে ভোটগ্রহণকে সাময়িকভাবে ধীর...

বিএনপির বিজয়ের ব্যাপারে আশাবাদী তারেক রহমান

বিশেষ প্রতিনিধি ঢাকা, ১২ ফেব্রুয়ারি – দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী তারেক...

নমুনা ব্যালটসহ ভোট কেন্দ্র থেকে আটক বিএনপি নেতাকে তিন বছরের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ভোট কেন্দ্রে নমুনা ব্যালটসহ আটক উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে (৪৮) সংক্ষিপ্ত বিচারিক আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড ও...

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুর, ১১ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলার তিনটি সংসদীয় আসনের ৪১৮টি ভোট কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।...

নির্বিঘ্নে ভোট দিয়ে খুশি ৭২ বছর বয়সী ভোটার আকলিমা বেগম

নিজস্ব প্রতিবেদক রাজধানীর যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মহিলা) কেন্দ্রে ভোট দিয়ে খুশি ৭২ বছর বয়সী আকলিমা বেগম। তিনি বলেন, “খুব সুন্দর ভোট হচ্ছে। ভোট দিয়ে...

উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন প্রবীণ ভোটাররা

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে নবীন ভোটারদের পাশাপাশি প্রবীণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার ভোটের দিন সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করায়...

ঢাকা-১৭: ভোটের সকালে ভোটারদের উৎসবমুখর ভিড়, কেন্দ্র নিরাপত্তায় চুড়ান্ত সতর্কতা

নিজস্ব প্রতিবেদক  ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।...