শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

হাসিনার আশীর্বাদপুষ্ট ব্যক্তির বাসায় টিউলিপ সিদ্দিকী

পাঠক প্রিয়

গণভোটে ইতিবাচক সাড়া দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

অনলাইন ডেস্ক আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজন করা হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে বলে জানিয়েছেন দলটির...

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ: প্রাণহানি ও আন্তর্জাতিক ফ্লাইটে বিঘ্ন

অনলাইন ডেস্ক ইরান সরকারবিরোধী বিক্ষোভের আগুনে পুড়ে উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দেশজুড়ে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। তবে...

সাত কলেজ নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত ক্যাবিনেটে তোলার উদ্যোগ

বাসস রাজধানীর সাত কলেজ নিয়ে গঠিত সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত মন্ত্রিসভায় উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা...

বিপিএল বাতিলের কারণে মেট্রো রেলের অতিরিক্ত ট্রিপ স্থগিত

অনলাইন ডেস্ক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে পরিকল্পিত মেট্রো রেলের চারটি অতিরিক্ত ট্রিপ...

টানা ১৩২ ঘণ্টার বেশি ইন্টারনেট বন্ধ, ডিজিটাল অন্ধকারে ইরান

অনলাইন ডেস্ক ইরানে কর্তৃপক্ষের জারি করা দেশব্যাপী ইন্টারনেট শাটডাউন টানা ১৩২ ঘণ্টারও বেশি সময় অতিক্রম করেছে। বুধবার এ তথ্য জানিয়েছে...

নিজের বাসা ভাড়া দিয়ে তার খালা শেখ হাসিনার বিশেষ বন্ধু আবদুল করিমের দুই মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল বাসায় বর্তমানে অবস্থান করছেন টিউলিপ।  এই প্রপার্টি টিউলিপ সিদ্দিকীর নিজের কেনা ঘর হতে অল্প দূরে অবস্থিত, শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে ।

ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, শেখ হাসিনা আবদুল করিম নামের এই ব্রিটিশ বাংলাদেশিকে বিশেষ মর্যাদায় সিআইপি উপাধি দিয়েছিলেন। শুধু তাই নয়, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদটিও পেতে সাহায্য করেছিলেন। অভিজ্ঞতা না থাকলেও হাসিনার পৃষ্ঠপোষকতায় করিম ব্যাংকটিতে এমন অবস্থান পান।

আর খালা শেখ হাসিনার বিশেষ আশীর্বাদপুষ্ট এই ব্যক্তির নিকট থেকে অন্যায় সুবিধা আদায় করেছেন টিউলিপ।  ওই পাঁচ বেডের বিলাসবহুল বাসা ভাড়ার তথ্যও লুকিয়েছেন তিনি।

ডেইলি মেইলের বারবার অনুরোধ সত্ত্বেও ব্যবসায়ী করিমকে কত ভাড়া দেওয়া হচ্ছে তা বলতে অস্বীকার করেছেন টিউলিপ।  ওই ব্যবসায়ী টিউলিপকে তার বাড়িতে বসবাসের অনুমতি দিয়ে লাভবান হয়েছেন কিনা সেই প্রশ্নও উঠেছে।  কারণ, গত দুই বছরে টিউলিপ তার পারিবারিক বাড়ি ভাড়া দিয়ে হাজার হাজার পাউন্ড আয় করেছেন।

যুক্তরাজ্যের আইন অনুযায়ী যদি কোনো এমপি কম ভাড়া দিয়ে কোনো আবাসনে বসবাস করেন, তাহলে তা সরকারকে অবহিত করা বাধ্যতামূলক।  তা না হলে দেশটির আইনে এটি একটি বড় অন্যায় হিসেবে দেখা হয়।

জুলাইয়ে যুক্তরাজ্যের নগরমন্ত্রী হওয়ার পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না টিউলিপ সিদ্দিকীর। সম্প্রতি তার বিরুদ্ধে সম্পত্তিজনিত আয় নিয়ে তদন্ত শুরু হয়, এবার নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

রিফর্ম দলের চেয়ারম্যান নাইজেল ফারাজ লেবার সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর এই কার্যক্রমকে সন্দেহের চোখে দেখছেন।

নাইজেল ফারাজ বলেন, সরকারের একজন মন্ত্রী যদি সঠিক তথ্য প্রদান না করেন এবং ভাড়া কম বা ভাড়া প্রদান না করে ঘরে অবস্থান করেন তাহলে সেটি বড় অন্যায়। আবদুল করিম নামের ব্যবসায়ী বন্ধুটি এর বিনিময়ে লেবার পার্টির মন্ত্রীর নিকট হতে অন্যায্য সুবিধা আদায় করার চেষ্টা করতে পারেন।  লেবার পার্টি এমন লোককে মন্ত্রী বানিয়েছে কারণ এই দল গোলমেলে কাজ করতে পছন্দ করে।

আবদুল করিম বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার একজন সদস্য।  যুক্তরাজ্যে টিউলিপের নির্বাচনে তার খালার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করা নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে। গত সপ্তাহে সোমবার ব্যাপক গণবিক্ষোভের মুখে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। পদত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন। বিভিন্ন সূত্রের খবর, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েও ব্যর্থ হয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

ইরানে সহিংস আন্দোলনে সরকারের পতনের দ্বারপ্রান্তে: জাফর পানাহি

অনলাইন ডেস্ক ইরানের স্বর্ণপাম জয়ী চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি বলেছেন, সহিংস আন্দোলনের কারণে ইসলামী প্রজাতন্ত্রের পতন নিকটবর্তী। শুক্রবার (১৬ জানুয়ারি)...

খালেদা জিয়ার স্মরণে সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার পর শুরু হওয়া...

যে কারণে ইসলামী আন্দোলনের একক নির্বাচনের ঘোষণা

অনলাইন ডেস্ক ঢাকা, ১৬ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) এককভাবে অংশগ্রহণ করবে। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে দলের...

উত্তরার সাততলা আবাসিক ভবনে আগুনে ছয়জনের মৃত্যু

অনলাইন ডেস্ক রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা আবাসিক ভবনে ভোরের আগুনে ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার...

দেহের কোথায় আরবি ২৯ হরফ আছে- পর্ব ১

শাহ অনুরাগ ২৯ হরফের বিস্তারিত এক পোস্ট দিলে পাঠকের ধৈর্য্যচ্যুতি ঘটতে পারে। তাই পর্ব আকারে পোস্ট করার সিদ্ধান্ত নিয়েছি। আজকের প্রথম পর্ব থাকল, আলিফ ও...

জনপ্রিয় সংবাদ

নাজমুল ইসলাম ইস্যুতে অনড় ক্রিকেটাররা, অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

অনলাইন ডেস্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে ঘিরে ক্রিকেটারদের অনড় অবস্থান ও চলমান টানাপোড়েনের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার...

জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

অনলাইন ডেস্ক রাজধানীর জিগাতলায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। শুক্রবার দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে আগুন লাগার...

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক

অনলাইন ডেস্ক  বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিদলের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় রাজধানীর গুলশানে...

চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত প্রার্থী রুহুল আমিনকে শোকজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রুহুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি...