শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিতে বেড়েছে ১,৫৭৫ টাকা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দেশের বাজারে টানা অষ্টমবারের মতো স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সর্বশেষ দফায় ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেট) স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। নতুন এই দর আগামীকাল সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন মূল্য তালিকা প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দাম সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৮ হাজার ৯৯২ টাকা। একই সঙ্গে ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামেও রেকর্ড বৃদ্ধি দেখা গেছে। বাজুসের ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণ ও রুপার দাম লাগাতার বাড়তে থাকায় ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ