শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

সিএমএসএমই খাতে মেয়াদি ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন

বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর

পাঠক প্রিয়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের সভা

কর্পোরেট ডেস্ক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা বুধবার (১০ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। সভায়...

শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তারেক রহমানের তীব্র নিন্দা

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ ডিসেম্বর: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র...

ওসমান হাদির ওপর গুলি নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা : বিএনপি

অনলাইন প্রতিবেদক ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩) আজ দুপুরে বিপথগামী দুস্কৃতিকারীদের দ্বারা গুলিবিদ্ধ...

তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১২ ডিসেম্বর – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৯টায়...

হাই কোর্টে জামিন, চেম্বার আদালতেও বহাল—কারাগার থেকে মুক্ত স্বাস্থ্যের মাফিয়া মিঠু

নিজস্ব প্রতিবেদক স্বাস্থ্য খাতে সিন্ডিকেট গড়ে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ...

বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্টের উদ্যোগে গত বুধবার (২৪ আগস্ট ২০২২) সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ‘সিএমএসএমই খাতে মেয়াদী ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন স্কিম’ এর আওতায় বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে ডেপুটি গভর্নর জনাব আবু ফরাহ মোঃ নাছের উপস্থিত ছিলেন। ৪৬টি ব্যাংক ও ০৯টি আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীবৃন্দ ও এসএমই প্রধানগণ, বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট এর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালকসহ বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই স্কিমের আওতায় প্রতিটি ব্যাংকের জন্য বরাদ্দকৃত অর্থ সিএমএসএমই উদ্যোক্তাদের নিকট পোঁছে দেওয়ার অঙ্গীকার করে Association of Bankers, Bangladesh এর সভাপতি জনাব সেলিম আর এফ হোসেন, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শামস-উল ইসলাম এবং Bangladesh Leasing and Finance Companies Association এর সভাপতি জনাব মমিনুল ইসলাম বক্তব্য রাখেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার প্রধান অতিথির বক্তৃতায় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানসমূহ (সিএমএসএমই) গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে মর্মে উল্লেখ করেন। এ খাতটি শ্রমনিবিড় ও স্বল্প পুঁজি নির্ভর হওয়ায় এবং এর উৎপাদন সময়কাল স্বল্প হওয়ায় আমদানী বিকল্প সেবা/পণ্য উৎপাদনসহ জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হচ্ছে। বাংলাদেশকে কর্মসংস্থানমুখী ও শিল্পভিত্তিক অর্থনীতির দেশে পরিণত করার ক্ষেত্রে সিএমএসএমই খাত গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে বলেও তিনি জানান। এছাড়াও, তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্য/সেবা সরবরাহের পরিমাণ বৃদ্ধিতে এই স্কিমের অবদান থাকবে মর্মে অবহিত করেন। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল হতে ২৫,০০০ (পঁচিশ হাজার) কোটি টাকার এই আবর্তনশীল তহবিল গঠন করা হয়েছে যার মেয়াদ প্রাথমিকভাবে ৩ (তিন) বছর। প্রয়োজনে তহবিলের পরিমাণ ও মেয়াদ বৃদ্ধি করা হবে। গভর্নর মহোদয় তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন যে, সিএমএসএমই খাত উন্নয়নের মাধ্যমে ভিশন-২০৪১ এর লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

অর্থায়নকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের অনুকূলে এ স্কিমের আওতায় পুনঃঅর্থায়িত অর্থের বিপরীতে বার্ষিক সুদের হার হবে ২% (দুই শতাংশ) এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কর্তৃক গ্রাহক পর্যায়ে আরোপিত বার্ষিক সুদের হার হবে সর্বোচ্চ ৭% (সাত শতাংশ)। সর্বোচ্চ ৬ (ছয়) মাস গ্রেস পিরিয়ডসহ ঋণ/বিনিয়োগ এর  মেয়াদ হবে ঋণ/বিনিয়োগ এর প্রকারভেদে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছর।

ক্লাস্টারভূক্ত সিএমএসএমই উদ্যোক্তাগণকে পুনঃঅর্থায়নের ক্ষেত্রে সর্বাধিক অগ্রাধিকার প্রদান করা হবে। এতদ্ব্যতীত, নারী উদ্যোক্তা, বিশেষ চাহিদা সম্পন্ন উদ্যোক্তা এবং নানাবিধ দূর্যোগে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাগণ অগ্রাধিকার ভিত্তিতে এই স্কিমের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। এই স্কিমের আওতায় বিতরণকৃত মোট ঋণ/বিনিয়োগ এর নূন্যতম ৭৫% (পঁচাত্তর শতাংশ) কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সামগ্রিকভাবে বিতরণ করতে হবে, এবং সর্বোচ্চ ২৫% (পঁচিশ শতাংশ) মাঝারি উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা যাবে। বিতরণকৃত মোট ঋণ/বিনিয়োগ এর নূন্যতম ৭০% (সত্তর শতাংশ) উৎপাদন ও সেবা খাতে এবং সর্বোচ্চ ৩০% (ত্রিশ শতাংশ) ব্যবসা খাতে প্রদান করা যাবে। বাংলাদেশ ব্যাংক এই স্কিমের বাস্তবায়ন নিশ্চিত করার জন্য নিবিড় তদারকি করবে।

-সংবাদ বিজ্ঞপ্তি।

সর্বশেষ সংবাদ

ইরান অবৈধভাবে জ্বালানি পাচারকারী জাহাজ আটক করেছে

অনলাইন ডেস্ক ওমান উপসাগর, ১২ ডিসেম্বর: ইরান শুক্রবার রাতের দিকে ওমান উপসাগরের উপকূলে ৬০ লাখ লিটার ডিজেল বহনকারী একটি তেলের...

তারেক রহমান নিজ হাতে মনোনয়ন জমা দেবেন: আমীর খসরু

অনলাইন ডেস্ক চট্টগ্রাম, ১২ ডিসেম্বর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য...

প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন ৩ লাখ ৪০ হাজার

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রবাসী বাংলাদেশীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ активно ব্যবহার করছেন। শনিবার বেলা ১০টা ২৫...

রাজনৈতিক দলগুলো সহিংসতায় লিপ্ত হলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে : বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শুক্রবার অনুষ্ঠিত ‘বাংলাদেশ আসন্ন নির্বাচন ও নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে’ শীর্ষক আলোচনা সভায় সাবেক নির্বাচনব্যবস্থা...

বগুড়ায় শীতকালীন সবজির দাম কমেনি, ক্রেতাদের দুর্ভোগ চলছেই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া বগুড়ার বিভিন্ন বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। তবে দাম কমার বদলে অনেক সবজি আগের তুলনায় আরও দামি বিক্রি হচ্ছে। শুধু সবজি নয়,...

জনপ্রিয় সংবাদ

কড়াইল লেক দখল: রাষ্ট্র চোখ বেঁধে দাঁড়িয়ে : সুফি সাগর সামস্

ভাববেন না, কড়াইল লেক দখল হচ্ছে বলে ক্ষতিটা শুধু কড়াইলের। ভাববেন না, এটা “বস্তির সমস্যা”, “ওদের ব্যাপার”। এই ভ্রান্ত ধারণাই আপনাকে আগামী বিপর্যয়ের দিকে...

ইরান অবৈধভাবে জ্বালানি পাচারকারী জাহাজ আটক করেছে

অনলাইন ডেস্ক ওমান উপসাগর, ১২ ডিসেম্বর: ইরান শুক্রবার রাতের দিকে ওমান উপসাগরের উপকূলে ৬০ লাখ লিটার ডিজেল বহনকারী একটি তেলের ট্যাঙ্কার আটক করেছে। ইরানের রাষ্ট্রীয়...

বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশসহ চারটি দেশে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। এই সতর্কতার...

ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন ডা. জুবাইদা রহমান

অনলাইন প্রতিবেদক  ঢাকা, ১২ ডিসেম্বর: সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে রাজধানীর বিজয়নগর এলাকার কালভার্টে আহত ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান...