সোমবার, জুন ১, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবসে উচ্ছ্বসিত শেয়ারবাজার

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৪ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঊর্ধ্বমুখী সূচকের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।

ডিএসই সূত্র জানায়, লেনদেন শুরুর আধাঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৮ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড মিলিয়ে লেনদেন হয়েছে ৬১ কোটি ৭৪ লাখ টাকার। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া ১৬২টির শেয়ারদর বেড়েছে, ৯৪টির কমেছে এবং ৮৭টির দর অপরিবর্তিত রয়েছে। লেনদেন শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, আনোয়ার গ্যালভানাইজিং, সায়হাম কটন, সোনালি পেপার, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক, মনোস্পুল পেপার, সিমটেক ইন্ডাস্ট্রি ও বিচ হ্যাচারি।

ডিএসইতে সূচক লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ২ পয়েন্ট বৃদ্ধি পায়। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আরও ৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রাখে। ২০ মিনিট পর সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৬ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএএসপিআই সূচক ২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৯৪ পয়েন্টে অবস্থান করছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৬১ লাখ টাকার। এ সময়ে সিএসইতে ১১টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১১টির কমেছে এবং ২টির দর অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ