শুক্রবার, জুন ১৯, ২০২৬

শিক্ষার মানোন্নয়নে বাউবিতে কারিকুলাম উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাঠক প্রিয়

গুগল-মেটাসহ টেক জায়ান্টদের বিরুদ্ধে মামলার অনুমতি পেলেন প্রীতি জিনতা

শোবিজ ডেস্ক মুম্বাই: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার এবং ব্যক্তিত্বের অধিকার (Personality Rights) সুরক্ষার প্রশ্নে গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড...

বিশ্বকাপে সবচেয়ে বেশি লাল কার্ডে ব্রাজিল, শীর্ষ তালিকায় আর্জেন্টিনা-ক্যামেরুনও

স্পোর্টস ডেস্ক ফুটবলকে ‘ফেয়ার প্লে’র খেলা বলা হলেও বিশ্বকাপের ইতিহাসে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং শারীরিক সংঘর্ষের কারণে বহুবার রেফারিদের লাল কার্ড...

শিক্ষার মানোন্নয়নে বাউবিতে কারিকুলাম উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি গাজীপুর, ১৮ জুন: শিক্ষার গুণগত মানোন্নয়ন, অংশীজনদের চাহিদা নির্ধারণ এবং যুগোপযোগী কারিকুলাম উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)...

বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাসস মৌলভীবাজার, ১৮ জুন: মৌলভীবাজার সফরকালে বিএনপির প্রবীণ নেত্রী ও সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানী-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী...

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯ হাজি, সৌদিতে মৃত্যু ৫২ বাংলাদেশির

ঢাকা, ১৮ জুন: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৪২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯...

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর, ১৮ জুন: শিক্ষার গুণগত মানোন্নয়ন, অংশীজনদের চাহিদা নির্ধারণ এবং যুগোপযোগী কারিকুলাম উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রধান ক্যাম্পাসে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ই-লার্নিং সেন্টারে বাউবি এবং কানাডাভিত্তিক কমনওয়েলথ অব লার্নিং (সিওএল)-এর আওতাধীন কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (সিইএমসিএ)-এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল অংশীজনদের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশার ভিত্তিতে শিক্ষাগত চাহিদা নির্ধারণ এবং আধুনিক, চাহিদাভিত্তিক ও মানসম্পন্ন কারিকুলাম প্রণয়নের জন্য কার্যকর সুপারিশ তৈরি করা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চতুর্থ শিল্পবিপ্লব, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং পরিবর্তিত কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাক্রম প্রণয়ন এখন সময়ের দাবি। অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রণীত কারিকুলাম শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন সিইএমসিএ-সিওএল-এর পরিচালক ড. বি. সাদরাক এবং ভারতের সিইএমসিএ-এর কনসালট্যান্ট মিস নাবিলা আতা। তারা আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে শিক্ষাক্রম উন্নয়নে অংশীজন পরামর্শের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান।

এ সময় স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আব্দুল মজিদ মন্ডল, স্কুল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক মো. আমিরুল ইসলামসহ বিভিন্ন অংশীজন প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং পরিবর্তিত বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাক্রম প্রণয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ প্রদান করেন।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপে সবচেয়ে বেশি লাল কার্ডে ব্রাজিল, শীর্ষ তালিকায় আর্জেন্টিনা-ক্যামেরুনও

স্পোর্টস ডেস্ক ফুটবলকে ‘ফেয়ার প্লে’র খেলা বলা হলেও বিশ্বকাপের ইতিহাসে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং শারীরিক সংঘর্ষের কারণে বহুবার রেফারিদের লাল কার্ড...

গুগল-মেটাসহ টেক জায়ান্টদের বিরুদ্ধে মামলার অনুমতি পেলেন প্রীতি জিনতা

শোবিজ ডেস্ক মুম্বাই: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার এবং ব্যক্তিত্বের অধিকার (Personality Rights) সুরক্ষার প্রশ্নে গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড অভিনেত্রী ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি Punjab...

আইন নিজের হাতে: মাদকবিরোধী ক্ষোভ নাকি বিচারহীনতার বিপজ্জনক সংস্কৃতি?

বিশেষ প্রতিবেদন হাত-পা বেঁধে মাটিতে ফেলে একজনকে পেটানো হচ্ছে। চারপাশে শত শত মানুষ দাঁড়িয়ে দেখছেন সেই দৃশ্য। কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। কোথাও...

বিচারের আগেই শাস্তি? দুদক আইন সংশোধন, সম্পদ জব্দ ও বিনিয়োগ সংকট

বিশেষ প্রতিবেদন ঢাকা: কোনো ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগেই তার ব্যাংক হিসাব জব্দ, সম্পদ ক্রোক কিংবা বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা—এসব পদক্ষেপ কি আইনের শাসন ও...

গ্রুপ পর্বে গোলবন্যা, পরিসংখ্যানে এগিয়ে জার্মানি-স্পেন; উজ্জ্বল মেসি

অনলাইন ডেস্ক বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ গ্রুপ পর্বের প্রথম ২৪টি ম্যাচ শেষে গোলবন্যার দেখা মিলেছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোতে মোট ৭৫টি গোল হয়েছে, যা ম্যাচপ্রতি গড়ে...

জনপ্রিয় সংবাদ

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯ হাজি, সৌদিতে মৃত্যু ৫২ বাংলাদেশির

ঢাকা, ১৮ জুন: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৪২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯ জন বাংলাদেশি হাজি। তাদের মধ্যে...

বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে শিল্পখাত আরও শক্তিশালী হবে: বিকেএমই সভাপতি

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১৮ জুন ২০২৬: বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেলে উভয় দেশের শিল্পখাত আরও শক্তিশালী ও টেকসই হবে বলে মন্তব্য...

আইন নিজের হাতে: মাদকবিরোধী ক্ষোভ নাকি বিচারহীনতার বিপজ্জনক সংস্কৃতি?

বিশেষ প্রতিবেদন হাত-পা বেঁধে মাটিতে ফেলে একজনকে পেটানো হচ্ছে। চারপাশে শত শত মানুষ দাঁড়িয়ে দেখছেন সেই দৃশ্য। কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। কোথাও...

বিশ্বকাপে সবচেয়ে বেশি লাল কার্ডে ব্রাজিল, শীর্ষ তালিকায় আর্জেন্টিনা-ক্যামেরুনও

স্পোর্টস ডেস্ক ফুটবলকে ‘ফেয়ার প্লে’র খেলা বলা হলেও বিশ্বকাপের ইতিহাসে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং শারীরিক সংঘর্ষের কারণে বহুবার রেফারিদের লাল কার্ড দেখাতে হয়েছে। সেই পরিসংখ্যান অনুযায়ী,...