শনিবার, মে ১৬, ২০২৬

রেমিট্যান্স প্রবাহে রেকর্ড, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩২ বিলিয়ন ডলার

পাঠক প্রিয়

লক্ষ্মীপুর-৪ আসনের এমপি বীথিকা বিনতে হোসাইনকে মন্ত্রিসভায় দেখতে চায় তৃণমূল

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট নারী নেত্রী বীথিকা বিনতে হোসাইন-কে আগামী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর...

দেশে আরও ১২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,৩০৩

অনলাইন ডেস্ক দেশে চলমান হাম প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের...

ইরান যুদ্ধের অভিঘাতে বদলে যাচ্ছে বৈশ্বিক পরমাণু ব্যবস্থা: নতুন ঝুঁকি, নতুন সমীকরণ

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই অস্থির করেনি, বরং বিশ্বব্যাপী বিদ্যমান পরমাণু ব্যবস্থার ভিত্তিকেও গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।...

টিসিবির ট্রাকসেলে উপচে পড়া ভিড়, নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে দিশেহারা সাধারণ মানুষ

অনলাইন ডেস্ক রাজধানীসহ সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ডিম, ভোজ্যতেল, ডাল, সবজি, মাছ ও...

রেমিট্যান্স প্রবাহে রেকর্ড, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩২ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্স প্রবাহ। প্রবাসী বাংলাদেশিদের...

অনলাইন ডেস্ক

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্স প্রবাহ। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের ধারাবাহিক প্রবৃদ্ধিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারে।

বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘বিপিএম-৬’ হিসাব পদ্ধতি অনুসারে দেশের নিট রিজার্ভ বর্তমানে ২৯ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মে মাসের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী গতি অব্যাহত রয়েছে। চলতি মে মাসের প্রথম ১৩ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৫ শতাংশ বেশি। গত বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ৭০ লাখ ডলার।

বিশেষ করে ১৩ মে এক দিনেই দেশে এসেছে ১৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম সর্বোচ্চ দৈনিক রেমিট্যান্স প্রবাহ হিসেবে বিবেচিত হচ্ছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সে ধারাবাহিক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। ১ জুলাই থেকে ১৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ হাজার ৫৮০ কোটি ৫০ লাখ ডলার। ফলে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ৪ শতাংশ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা আরও শক্তিশালী করবে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও রিজার্ভের বর্তমান অবস্থান দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি আমদানি ব্যয় মেটানো, মুদ্রাবাজার স্থিতিশীল রাখা এবং সামগ্রিক অর্থনৈতিক আস্থার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ

মেটাল কার্ডে রূপান্তরের নামে প্রতারণা, গ্রাহকদের সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক দেশের সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।...

এনসিপিতে ভাঙন: কমিটি ঘোষণার ঘণ্টাখানেকেই ২২ নেতার পদত্যাগ

অনলাইন ডেস্ক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বড় ধরনের সাংগঠনিক সংকটে পড়েছে। নবঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই জ্যেষ্ঠ নেতাসহ অন্তত ২২...

রেমিট্যান্স প্রবাহে রেকর্ড, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩২ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্স প্রবাহ। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের ধারাবাহিক প্রবৃদ্ধিতে দেশের...

শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, খাল পুনঃখনন, ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন ও জনসভায় যোগ দেবেন

অনলাইন ডেস্ক শনিবার (১৬ মে) একদিনের রাষ্ট্রীয় সফরে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও...

টিসিবির ট্রাকসেলে উপচে পড়া ভিড়, নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে দিশেহারা সাধারণ মানুষ

অনলাইন ডেস্ক রাজধানীসহ সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ডিম, ভোজ্যতেল, ডাল, সবজি, মাছ ও মাংসসহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের...

জনপ্রিয় সংবাদ

শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, খাল পুনঃখনন, ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন ও জনসভায় যোগ দেবেন

অনলাইন ডেস্ক শনিবার (১৬ মে) একদিনের রাষ্ট্রীয় সফরে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও...

দেশে আরও ১২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,৩০৩

অনলাইন ডেস্ক দেশে চলমান হাম প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

টিসিবির ট্রাকসেলে উপচে পড়া ভিড়, নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে দিশেহারা সাধারণ মানুষ

অনলাইন ডেস্ক রাজধানীসহ সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ডিম, ভোজ্যতেল, ডাল, সবজি, মাছ ও মাংসসহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের...

লক্ষ্মীপুর-৪ আসনের এমপি বীথিকা বিনতে হোসাইনকে মন্ত্রিসভায় দেখতে চায় তৃণমূল

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট নারী নেত্রী বীথিকা বিনতে হোসাইন-কে আগামী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা।...