রবিবার, মে ৩১, ২০২৬

রফতানিতে সামগ্রিক ধীরগতি, তবে নতুন খাতে উত্থানে আশার সঞ্চার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম সাত মাসে সামগ্রিক রফতানি আয়ে কিছুটা ভাটা পড়লেও অপ্রচলিত ও নতুন খাতের পণ্যে ইতিবাচক প্রবৃদ্ধি দেশের রফতানি খাতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, নির্দিষ্ট কিছু পণ্য ও বাজারের ওপর নির্ভরতা কমিয়ে বহুমুখীকরণ করতে পারলে দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।

রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে দেশের মোট পণ্য রফতানি আয় হয়েছে ২৮ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২ শতাংশ কম।

তবে সামগ্রিক রফতানি কমলেও আলোচনার বাইরে থাকা বেশ কয়েকটি খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বড় ইতিবাচক চমক এসেছে প্রকৌশল পণ্য খাতে। এই খাতের রফতানি বেড়েছে প্রায় ২৬ শতাংশ, যা থেকে আয় হয়েছে প্রায় ৩৬ কোটি ৯ লাখ ডলার। বৈদ্যুতিক সরঞ্জাম, কপার ওয়্যার ও বিভিন্ন যন্ত্রাংশ এই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

একই সঙ্গে বাইসাইকেল রফতানিতেও রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই খাতে আয় বেড়েছে প্রায় ৩১ শতাংশ। সাত মাসে বাইসাইকেল রফতানি থেকে আয় হয়েছে ৮ কোটি ডলারের বেশি।

ওষুধ রফতানিও ইতিবাচক ধারায় রয়েছে। এই সময়ে খাতটি থেকে আয় হয়েছে প্রায় ১৪ কোটি ডলার, যেখানে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫ শতাংশের বেশি।

এ ছাড়া জাহাজ, চামড়াজাত পণ্য, জুট ইয়ার্ন ও জুট ব্যাগ, কাঁকড়া, চিংড়ি, জীবন্ত মাছ, গুঁড়া মশলা, ফলমূল ও শাকসবজিসহ কৃষিভিত্তিক বিভিন্ন পণ্যের রফতানিতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।

বাজারভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, চলতি অর্থবছরের সাত মাসে চীনে রফতানি বেড়েছে প্রায় ২০ শতাংশ। এ বাজার থেকে আয় হয়েছে প্রায় ৪৯ কোটি ৩ লাখ ডলার। পাশাপাশি পোল্যান্ডেও রফতানি বেড়েছে ৭ শতাংশের বেশি।

অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রফতানি আয় এখনও কয়েকটি নির্দিষ্ট পণ্য ও বাজারের ওপর নির্ভরশীল। তাই বাজার সম্প্রসারণ ও নতুন পণ্য যুক্ত করার মাধ্যমে রফতানি খাতে বৈচিত্র্য আনা জরুরি। আঞ্চলিকভাবে উৎপাদিত নতুন পণ্যের আন্তর্জাতিক বাজার তৈরি করতে পারলে রফতানি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তৈরি পোশাক খাতে সাময়িক চাপ থাকলেও অপ্রচলিত ও নতুন পণ্যের রফতানিতে গতি এলে দেশের বৈদেশিক আয়ের কাঠামো আরও শক্তিশালী হবে এবং দীর্ঘমেয়াদে অর্থনীতি আরও স্থিতিশীল ভিত্তি পাবে।

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ