বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল

পাঠক প্রিয়

নির্বাচনী নাশকতার প্রস্তুতির অভিযোগে যুবকের ১০ দিনের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নির্বাচনে অবৈধভাবে প্রভাব বিস্তার, নাশকতা সৃষ্টি ও ইট-পাটকেল মজুদ করার অভিযোগে হিলাল উদ্দীন নামে এক...

নির্বাচনের আগে বড় চুক্তি ও প্রকল্প নিয়ে বিতর্ক, চাপের মুখে নতুন সরকার

ইব্রাহিম খলিল বাদল জাতীয় নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। এমন সময় অন্তর্বর্তী সরকারের বিদায় ঘনিয়ে এলেও বড় অঙ্কের চুক্তি,...

বিএনপির ইশতেহার প্রকাশ, ৯ প্রধান প্রতিশ্রুতিতে সামাজিক সুরক্ষা ও অর্থনীতি পুনর্গঠনের অঙ্গীকার

অনলাইন ডেস্ক  ঢাকা, শুক্রবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পাঁচ অধ্যায়ে...

মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যস্থতাকারী ওমানে আলোচনার প্রস্তুতি

অনলাইন ডেস্ক  দোহা, ৫ ফেব্রুয়ারি – ইরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে একটি দল কাতারের...

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা, ২৯ জানুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন আদেশ অনুযায়ী, এবার আয়কর রিটার্ন ৩১ জানুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত জমা দেওয়া যাবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এনবিআর এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩ এর ধারা ৩৩৪ অনুযায়ী জনস্বার্থে এবং সরকারের অনুমোদনক্রমে স্বাভাবিক ব্যক্তি (Individual) ও হিন্দু অবিভক্ত পরিবারের করদাতাদের জন্য সময় বৃদ্ধি করা হয়েছে।

এনবিআর জানায়, সাধারণত প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এই বছর বিশেষ পরিস্থিতির কারণে তিন দফায় মোট তিন মাস সময় বৃদ্ধি করা হয়েছে।

এনবিআর আরও জানায়, ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সকল ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে ই-রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক

করদাতার পক্ষ থেকে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি ও বিদেশে অবস্থানরত করদাতারা ই-মেইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করে সহজে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবে। আবেদন করতে হলে ereturn@etaxnbr.gov.bd ই-মেইলে প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে।

এনবিআরের এই উদ্যোগের মাধ্যমে নাগরিকরা এখন আরও সহজ ও স্বচ্ছভাবে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

সর্বশেষ সংবাদ

অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া কবিরা গুনাহ্ : আল-কুরআন

সুফি সাগর সামস্ ভোট ও ব্যালটের নির্বাচনী পদ্ধতির প্রকৃতিকে সংক্ষিপ্ত করে দেখলে দেখা যায় যে, এর মূল বিষয়বস্তু হলো তিনটি।...

ঢাকা-১৭: বিএনপির সমর্থনে ৫ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন

অনলাইন ডেস্ক ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় ৫ জন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা...

রণবীরকে হত্যার হুমকি, বাড়িতে বাড়ানো হলো নিরাপত্তা

অনলাইন ডেস্ক মুম্বাই: হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে বলিউড অভিনেতা রণবীর সিংহকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিনেতার...

স্বতন্ত্র প্রার্থীর টাকা বিতরণের অভিযোগে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

জামালপুর প্রতিনিধি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার...

বিশেষ পোশাকে জাল ভোটের শঙ্কা বিএনপি সমর্থিত প্রার্থীর

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বুধবার বিশেষ পোশাকে জাল ভোট দেওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন,...

জনপ্রিয় সংবাদ

ভোটের আড়ালে আরেক যুদ্ধ: প্রভাব, ক্ষমতা, অঘোষিত নেটওয়ার্ক ও নিয়ন্ত্রণের অদৃশ্য রাজনীতি

সুফি সাগর সামস্   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে—সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তা শক্তিশালী, প্রযুক্তি প্রস্তুত, ভোট উৎসবমুখর হবে। কিন্তু মাঠপর্যায়ের...

যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী ট্যাংকার জব্দ পরিকল্পনা স্থগিত, তেলের বাজারে প্রভাব আশঙ্কা

অনলাইন ডেস্ক পারমাণবিক আলোচনা চলাকালীন সময়ে ইরানকে অর্থনৈতিকভাবে চাপ দিতে অতিরিক্ত তেলবাহী ট্যাংকার জব্দের পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র। তবে হেরানের সম্ভাব্য পাল্টা পদক্ষেপের কারণে এই পরিকল্পনা...

নির্বাচনী নাশকতার প্রস্তুতির অভিযোগে যুবকের ১০ দিনের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নির্বাচনে অবৈধভাবে প্রভাব বিস্তার, নাশকতা সৃষ্টি ও ইট-পাটকেল মজুদ করার অভিযোগে হিলাল উদ্দীন নামে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন...

নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার (১১ ফেব্রুয়ারি)...