শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

নির্বাচনপ্রার্থী সুবিধার জন্য ছুটিতেও চালু এনবিআর ‘হেল্পডেস্ক’

পাঠক প্রিয়

বাসস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী প্রার্থীদের সুবিধার্থে ছুটির দিনেও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বিশেষ ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় রাজস্ব বোর্ডের ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহায়তায় স্থাপিত ‘হেল্পডেস্ক’ থেকে প্রার্থীরা অনলাইনে আয়কর রিটার্ন সংক্রান্ত প্রয়োজনীয় সব ধরনের সেবা নিতে পারবেন। এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হেল্পডেস্ক ২৬ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া ২৮ ও ২৯ ডিসেম্বরও নিয়মিত অফিস সময়ের মধ্যে হেল্পডেস্কের সেবা চলবে।

এই সেবাটি জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে কর কমিশনারের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), লেভেল-৭, রমনা, ঢাকায় পাওয়া যাবে।

এনবিআরের উদ্দেশ্য হলো জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক আয়কর সংক্রান্ত শর্ত পূরণ করা সহজ ও সুষ্ঠু করা।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ