সোমবার, জুন ১, ২০২৬

ক্যাশলেস সোসাইটি হলে বছরে ২ লাখ কোটি টাকা রাজস্ব বাড়বে: বাংলাদেশ ব্যাংক গভর্নর

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

অনলাইন ডেস্ক 

ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে দেশে বছরে দেড় থেকে দুই লাখ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। একই সঙ্গে এতে দুর্নীতিও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।

রোববার রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’-এর রিব্র্যান্ডিং উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন গভর্নর।

তিনি বলেন, নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল ও ক্যাশলেস ব্যবস্থায় গেলে আর্থিক লেনদেন আরও স্বচ্ছ হবে, যা রাজস্ব বৃদ্ধির পাশাপাশি দুর্নীতি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে।

ইসলামী ব্যাংকিং খাতের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ড. আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ব্যাংকগুলোকে অবশ্যই শরিয়াহ আইন যথাযথভাবে অনুসরণ করতে হবে। এটি শুধু গ্রাহকদের জন্য নয়, ব্যাংকগুলোর নিজস্ব স্বার্থের জন্যও জরুরি।

তিনি আরও বলেন, এতদিন ইসলামী ব্যাংকগুলোতে শরিয়াহ আইনের লঙ্ঘন হয়েছে। তাই ইসলামী ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ আইন বাধ্যতামূলক করতে দ্রুত একটি আইন প্রণয়ন করা হবে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুতের নির্দেশও দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ