বুধবার, অক্টোবর ৭, ২০২৬

এশিয়ান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপস অনুষ্ঠিত

পাঠক প্রিয়

বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও তাহসিন তাজওয়ার জিয়া এশিয়ান জুনিয়র ও বালিকা দাবা চ্যাম্পিয়নশিপস-২০২০, অনলাইন দাবা এর ওপেন বিভাগে এবং মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম বালিকা বিভাগে কোয়ালিফাই করেছেন।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় সকাল ১০-০০ টা হতে অনলাইনে এ চ্যাম্পিয়নশিপের বিশ^ দাবা সংস্থা এশিয়ান জোন-৩.২ এর কোয়ালিফায়িং এর ওপেন ও বালিকা বিভাগের খেলা অনুষ্ঠিত হয়, উভয় বিভাগে বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, পাকিস্তান ও মালদ্বীপের ১৫ জন বালক ওপেন বিভাগে এবং ১৫ জন বালিকা বালিকা বিভাগে অংশগ্রহণ করেন।

ওপেন বিভাগে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ও তাহসিন উভয়েই ৭ খেলায় ৬ পয়েন্ট করে অজর্ন করেন। চতুর্থ রাউন্ডে তাহসিন আন্তর্জাতিক মাস্টার ফাহাদের বিরুদ্ধে জয়ী হলেও টাই-ব্রেকিং পদ্ধতির বুশলজ স্কোরে আন্তর্জতিক মাস্টার ফাহাদ প্রথম এবং তাহসিন দ্বিতীয় হন। ওপেন বিভাগে শ্রীলংকার ফিদে মাস্টার জি,এম,এইচ, তিলকরতেœ সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় হন।

ওপেন বিভাগে বাংলাদেশের স্বর্নাভো চৌধুরী সাড়ে তিন পয়েন্ট নিয়ে অষ্টম হয়েছেন। বালিকা বিভাগে বাংলাদেশের নোশিন আঞ্জুম সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে রানার-আপ হন। বালিকা বিভাগে শ্রীলংকার মহিলা ক্যান্ডিডেট মাস্টার জয়াভিরা সাযুনি জিহানসা ৬ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন এবং সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে শ্রীলংকার দাহামপ্রিয়া এইচ, কে, টি, দেবনেথমাই তৃতীয় হন।

বালিকা বিভাগে বাংলাদেশের ওয়ালিজা আহমেদ ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ ও ওয়ারসিয়া খুশবু সাড়ে চার পয়েন্ট নিয়ে পঞ্চম হন। র‌্যাপিড দাবা নিয়মে এ ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এশিয়ার ৭টি জোনের বাছাইকৃত ২১ জন খেলোয়াড় ওপেন বিভাগে এবং ২১ জন খেলোয়াড় বালিকা বিভাগে অংশগ্রহণ করবেন।

আগামী ৩ রা জুন বাংলাদেশ সময় দুপুর ১২-০০ টা হতে বালিকা বিভাগের এবং আগামী ৪ ঠা জুন দুপুর ১২-০০ টা হতে ওপেন বিভাগের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ওপেন বিভাগে তিন হাজার এবং বালিকা বিভাগে দেড় হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার সহ উভয় বিভাগের স্বর্ন, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেয়া হবে। –সংবাদ বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ