শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

উপদেষ্টা পরিষদে সয়াবিন তেল ও সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

 

অন্তর্বর্তী সরকার দেশের বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্থিতিশীল রাখতে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮১ কোটি টাকা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে সুপারিশপ্রাপ্ত দরদাতা প্রতিষ্ঠান সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড, ঢাকা থেকে এই সয়াবিন তেল সংগ্রহ করা হবে। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী মোট ব্যয় হবে ১৮০ কোটি ৮৫ লাখ টাকা, ফলে প্রতি লিটার সয়াবিন তেলের ক্রয়মূল্য দাঁড়াচ্ছে ১৮০ টাকা ৮৫ পয়সা

সরকারি সূত্রগুলো বলছে, রমজানসহ আসন্ন সময়ে ভোজ্যতেলের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এই ক্রয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে একই বৈঠকে কৃষি খাতে উৎপাদন অব্যাহত রাখতে সার আমদানির একটি প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। দেশের কৃষি উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করা এবং কৃষকদের পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য বলে জানা গেছে।

সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেবে বলে বৈঠক সূত্রে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ