সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

ঈদের সাত দিনে ৫৫ হাজার টিইউএস কনটেইনার হ্যান্ডলিং চট্টগ্রাম বন্দরে

পাঠক প্রিয়

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়—ইরান

অনলাইন ডেস্ক লেবাননে ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত শান্তি আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির...

পেস্তা স্বাস্থ্য সুরক্ষায় ছোট কিন্তু কার্যকর একটি অভ্যাস

অনলাইন ডেস্ক মিষ্টান্নের স্বাদ বাড়ানো থেকে শুরু করে সরাসরি খাবার হিসেবে—পেস্তার জনপ্রিয়তা বিশ্বজুড়েই। পায়েস, ফিরনি কিংবা বিভিন্ন ডেজার্টে খোসা ছাড়ানো...

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে গুজব, সরকার বলছে ‘ভিত্তিহীন’

অনলাইন ডেস্ক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য রাষ্ট্রীয় বিদেশ সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে সরকার। তিনি...

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বন্দর ঈদের ছুটির মধ্যেও তার অপারেশনাল সক্ষমতা বজায় রেখে নিরবচ্ছিন্নভাবে পণ্য খালাস ও জাহাজ হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনা করেছে। বন্দরের কার্যক্রমে গত ১৭ থেকে ২৩ মার্চ সাত দিনে মোট ৫৪,৮৯৮ টিইউএস (২০ ফুট কনটেইনার হিসাবে) হ্যান্ডলিং করা হয়েছে। এর মধ্যে আমদানি পণ্যের পরিমাণ ২৮,৯৬১ টিইউএস এবং রপ্তানি পণ্যের পরিমাণ ২৫,৯৩৭ টিইউএস। বিশেষভাবে, ১৮ মার্চ একদিনে সর্বোচ্চ ১১,৮৬১ টিইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, একই সময়ে মোট ২৫,০৮,৬১৪ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে আমদানি পণ্যের পরিমাণ ২৩,৬১,৭৮৬ মেট্রিক টন এবং রপ্তানি পণ্যের পরিমাণ ১,৪৬,৮২৮ মেট্রিক টন। ১৮ মার্চ একদিনে সর্বোচ্চ ৪,৩৪,৪৩৪ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করা হয়।

সপ্তাহে বন্দরে ৬৪টি জাহাজ বার্থিং ও হ্যান্ডলিং করা হয়েছে। ১৯ মার্চ একদিনে সর্বোচ্চ ১৪টি জাহাজ হ্যান্ডলিং করা হয়। ছুটির ধীরগতি কাটিয়ে ২৩ মার্চ পুনরায় ১২টি জাহাজ হ্যান্ডলিং করে বন্দর তার পূর্ণ গতিতে ফিরে এসেছে।

ঈদের ছুটির সময়ে ২১ মার্চ কার্যক্রমে কিছুটা ধীরগতি দেখা গেলেও, পরবর্তী দুই দিনে (২২ ও ২৩ মার্চ) কনটেইনার ও জাহাজ হ্যান্ডলিংয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২৪ মার্চ বন্দরের ৫৯,০০০ টিইউএস ধারণক্ষমতার বিপরীতে ৪৩,২০০ টিইউএস ধারণ ক্ষমতার কনটেইনার বন্দরে উপস্থিত ছিল। এর মধ্যে ৩৬,২৫৩ টিইউএস পূর্ণ (FCL) কনটেইনার, ২,৬৫৪ টিইউএস ডিপো কনটেইনার এবং ১,৬৫২ টিইউএস খালি কনটেইনার। এছাড়া, আইসিডি কমলাপুরগামী ৫১২ টিইউএস কনটেইনার বর্তমানে বন্দরে অবস্থান করছে।

পণ্য খালাসের ক্ষেত্রেও গতিশীলতা বজায় রয়েছে; গত ২৪ ঘণ্টায় ১,৫৮১ টিইউএস কনটেইনার ডেলিভারি দেওয়া হয়েছে এবং আরও ৫২৫ টিইউএস ডেলিভারির জন্য নির্ধারিত রয়েছে।

বন্দর সচিব আরও জানান, সাম্প্রতিক কর্মবিরতি ও জাহাজ আগমনের হার বৃদ্ধির ফলে জাহাজের ওয়েটিং টাইম দুই থেকে তিন দিন পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে বর্তমানে বন্দরের সার্বিক মনিটরিং এবং সমন্বয়ের ফলে আউটার অ্যাঙ্করেজে জাহাজের অপেক্ষমান সময় পুনরায় শূন্য দিন অর্জন করা সম্ভব হয়েছে, যা বন্দরের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

সূত্র: বাংলানিউজ

 

 

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ