শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

অনলাইনে খাজনা প্রদান করা যাবে

পাঠক প্রিয়

ভুয়া নিউরো মেডিসিন বিশেষজ্ঞ আটক ও দণ্ডাদেশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ভুয়া চিকিৎসা কার্যক্রম রোধে রাজশাহীর বাগমারা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে...

ঢাকা মেট্রোপলিটন পুলিশ নির্বাচনের নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন

অনলাইন ডেস্ক  ঢাকা: আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের আহ্বান...

এসবিএসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক সম্প্রতি এসবিএসি ব্যাংক পিএলসি এবং কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যে একটি সমঝোতা স্মারক...

শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হতে হবে সৃজনশীল ও উদ্ভাবনী : ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয়; বরং...

মানবতাবিরোধী অপরাধ মামলায় জয়–পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন

অনলাইন ডেস্ক চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যা ও দমন–পীড়নসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ...

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থার মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) প্রদান করা যাবে ভূমি কর প্রদানের সাথে সম্পৃক্ত দেশের কোটি ৬০ লক্ষ জনগণ সেবার মাধ্যমে সরাসরি উপকৃত হবেন মানুষের ভূমিসংক্রান্ত হয়রানি কমবে ভূমি অফিসের দুর্নীতি বন্ধ হবে

আজ বুধবার ( ২৮ অক্টোবর) ‘হাতের মুঠোয় ভূমিসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং (১ম পর্যায়) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি এ কথা বলেন। ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি সংস্কার বোর্ড এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

ভূমিমন্ত্রী এ সময় আরও বলেন, “গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রয়াসে ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনয়ন করা হয়েছে। তাঁর ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের দূরদর্শী উদ্যোগের ফসল হিসাবে ভূমি মন্ত্রণালয় মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেছে”।

“’ডিজিটাল বাংলাদেশ’ মহাপরিকল্পনার অংশ হিসেবে বৃহৎ সংখ্যক ভূমিসেবা গ্রহীতাদেরকে স্বল্প ব্যয়ে, স্বল্প সময়ে ও হয়রানি মুক্তভাবে সেবা প্রদানের লক্ষ্যে আবহমান কাল থেকে প্রচলিত বিধি-বিধানের আলোকে চালু-কৃত ভূমি উন্নয়ন কর আদায় পদ্ধতি ডিজিটাইজেশন করা হয়েছে”। – সাইফুজ্জামান চৌধুরী বলেন।

মৌজা রেট সম্পর্কিত উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, এ সংক্রান্ত ব্যাপার মূলত আইন মন্ত্রণালয়ের এখতিয়ার। আমররা আন্ত মন্ত্রণালয় বৈঠকে বিষয়টি তুলে ধরব। আরেকটি প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন আগামী বছর, ২০২১ সালের জুলাই মাস নাগাদ দেশব্যাপী অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করার ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ভূমি সচিব মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারী জানান, ডিজিটাল পদ্ধতিতে ভূমি রাজস্ব আদায়ের পাইলটিং কার্যক্রম চালানোর জন্য নির্বাচিত ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারিবৃন্দের প্রশিক্ষণ ও প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও ভূমি সংস্কার বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসকবৃন্দ সহ মাঠ পর্যায়ে কর্মরত বেশ কয়েকজন কর্মকর্তা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ভূমিমন্ত্রী উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

উল্লেখ্য, ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার ব্যবহার করে ইলেক্ট্রনিক পদ্ধতিতে প্রাপ্ত দাখিলার বৈধতা দিয়ে ভূমি মন্ত্রণালয় আজ একটি পরিপত্র জারি করে। (পাইলটিং কার্যক্রমের জন্য নির্বাচিত মৌজা সমূহ) ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার সহ মামলা সম্পর্কিত তিনটি সফটওয়্যারের পাইলটিং এর জন্য প্রথম পর্যায়ে ০৮টি জেলার ০৯টি উপজেলাধীন ০৯টি পৌর/ইউনিয়ন ভূমি অফিসের অন্তর্গত ১৯টি মৌজা নির্বাচন করা হয়েছে।

এর মধ্যে ৫টি পৌর ভূমি অফিসের অন্তর্গত ১৩টি মৌজা হচ্ছে – চাঁদপুরের ফরিদগঞ্জ ও দক্ষিণ মতলব উপজেলার অন্তর্গত মিরপুর, গুদারারচর, নোয়াগাঁও, রুদ্রগাঁও, ভাটিরগাঁও, চরহোগলা, মোবারকদি ও ১৭৬নং ঢাকিরগাঁও মৌজা, মানিকগঞ্জ সদরের বনগ্রাম চক ও গঙ্গাধর পট্টি মৌজা, কিশোরগঞ্জ সদরের করমূলী ও মারিয়া মৌজা এবং জামালপুর সদরের সাতপাকিয়া মৌজা।

৪টি ইউনিয়ন ভূমি অফিসের অন্তর্গত ৬টি মৌজা হচ্ছে – গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলাধীন পাটগাতি ইউনিয়নের অন্তর্গত টুঙ্গীপাড়া মৌজা, ঢাকার সাভার উপজেলাধীন বাগধনিয়া ইউনিয়নের মজিদপুর ও আনন্দপুর মৌজা, চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন খাসখামা ইউনিয়নের হাইলধর ও মালঘর মৌজা এবং নারায়ণগঞ্জ জেলার সদর ইউনিয়নের ‘দেওভোগ ‘ম’ খন্ড’ মৌজা।

সূএ:ইত্তেফাক

 

সর্বশেষ সংবাদ

ইরানে সহিংস আন্দোলনে সরকারের পতনের দ্বারপ্রান্তে: জাফর পানাহি

অনলাইন ডেস্ক ইরানের স্বর্ণপাম জয়ী চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি বলেছেন, সহিংস আন্দোলনের কারণে ইসলামী প্রজাতন্ত্রের পতন নিকটবর্তী। শুক্রবার (১৬ জানুয়ারি)...

খালেদা জিয়ার স্মরণে সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার পর শুরু হওয়া...

যে কারণে ইসলামী আন্দোলনের একক নির্বাচনের ঘোষণা

অনলাইন ডেস্ক ঢাকা, ১৬ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) এককভাবে অংশগ্রহণ করবে। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে দলের...

উত্তরার সাততলা আবাসিক ভবনে আগুনে ছয়জনের মৃত্যু

অনলাইন ডেস্ক রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা আবাসিক ভবনে ভোরের আগুনে ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার...

দেহের কোথায় আরবি ২৯ হরফ আছে- পর্ব ১

শাহ অনুরাগ ২৯ হরফের বিস্তারিত এক পোস্ট দিলে পাঠকের ধৈর্য্যচ্যুতি ঘটতে পারে। তাই পর্ব আকারে পোস্ট করার সিদ্ধান্ত নিয়েছি। আজকের প্রথম পর্ব থাকল, আলিফ ও...

জনপ্রিয় সংবাদ

মিনিস্টারের ‘নির্বাচনি উৎসব’ অফারে টিভি, ফ্রিজ ও হোম এ্যাপ্লায়েন্সে বিশাল ছাড়

অনলাইন ডেস্ক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বাজারে উৎসবমুখর আমেজ ছড়িয়ে দিয়েছে ইলেক্ট্রনিকস পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার। প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে বিশেষ...

জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

অনলাইন ডেস্ক রাজধানীর জিগাতলায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। শুক্রবার দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে আগুন লাগার...

আইএসএস থেকে চার নভোচারী নিরাপদে ফিরলেন, মিশন আগেভাগে শেষ হলো অসুস্থতার কারণে

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে চারজন নভোচারী বুধবার দিবাগত মধ্যরাতে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। তাদের মধ্যে একজন গুরুতর অসুস্থ হওয়ায় মিশন নির্ধারিত সময়ের...

তিন বছরের বিরতির পর বিশ্বমঞ্চে ফিরছে বিটিএস

অনলাইন ডেস্ক দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস তিন বছরের বিরতির পর রেকর্ড ভাঙা বিশ্ব ট্যুরের মাধ্যমে ফিরে আসছে। কোরিয়া টাইমস জানিয়েছে, চলতি বছরের এপ্রিল...