শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ভারতের পঞ্চম জয়

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ভারতের ব্যাটিংয়ে একটি নতুন রেকর্ড গড়ে হার্দিক পান্ডিয়া। শুক্রবার (১৯ ডিসেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে হার্দিক মাত্র ১৬ বলেই অর্ধশতক পূর্ণ করেন।

পাঁচ নম্বরে নেমে নিজের প্রথম বলেই লং-অফ দিয়ে ছক্কা মারার মাধ্যমে ইনিংস শুরু করেন হার্দিক। পরের ওভারে স্পিনার জর্জ লিন্ডের ওপর চড়াও হয়ে দুটি চার ও দুটি ছক্কা হাঁকান। এরপর করবিন বশের ওভারে একটি ছক্কা ও একটি চার মারার পর ডিপ মিডউইকেটের ওপর দিয়ে আরেকটি ছক্কায় অর্ধশতক পূর্ণ করেন তিনি। মোটে হার্দিকের ইনিংসে ছিল চারটি চার এবং পাঁচটি ছক্কা।

এই কীর্তির ফলে হার্দিক ভারতের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম অর্ধশতকের মালিক হয়েছেন। এর আগে এই রেকর্ডে শীর্ষে ছিলেন যুবরাজ সিং, যিনি ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলেই ফিফটি করেছিলেন।

ভারতের হয়ে দ্রুততম অর্ধশতকের তালিকা:

  • যুবরাজ সিং – ১২ বল – ভারত বনাম ইংল্যান্ড – ২০০৭

  • হার্দিক পান্ডিয়া – ১৬ বল – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা – ২০২৫

  • অভিষেক শর্মা – ১৭ বল – ভারত বনাম ইংল্যান্ড – ২০২৫

  • কেএল রাহুল – ১৮ বল – ভারত বনাম স্কটল্যান্ড – ২০২১

  • সূর্যকুমার যাদব – ১৮ বল – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা – ২০২২

হার্দিকের ঝড়ো ব্যাটিংয়ে ভারত দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৩০ রানে পরাজিত করে সিরিজটি ৫-০তে জিতেছে। এই জয় ভারতীয় দলের জন্য উদ্দীপনার পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ডের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে ধরা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ