সোমবার, আগস্ট ২৪, ২০২৬

হাতিরঝিলে খাদ্যে বিষক্রিয়ায় ভাইবোনের মৃত্যু, অসুস্থ বাবা-মা

পাঠক প্রিয়

ঢামেক প্রতিনিধি 

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকা থেকে এক ভাই ও এক বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতরা হলো—মোসলে উদ্দিন চৌধুরীর বড় মেয়ে আফরিদা চৌধুরী (১০) এবং ছোট ছেলে ইলহাম চৌধুরী (১)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়। বর্তমানে তারা রাজধানীর ওয়ারলেস মোড় এলাকার ৯১ নম্বর এসএইচএস টাওয়ারের একটি ভাড়া বাসায় বসবাস করছিল।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, শনিবার রাতে খবর পেয়ে ওই ভবনের নিচে থাকা একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহত শিশুদের শরীরে কোনো ধরনের আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। একই খাবার খেয়ে তাদের বাবা ও মা অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসা নেওয়ার পর তারা সুস্থ হয়েছেন।

এসআই সুমন মিয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যের বিষক্রিয়ায় শিশু দুটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে খাবারটি বাসায় রান্না করা হয়েছিল নাকি বাইরে থেকে কেনা হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ