রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

স্থগিতের শঙ্কা কাটিয়ে শুক্রবার থেকে মাঠে ফিরছে বিপিএল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

স্থগিতের আশঙ্কা কাটিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তবে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি মালিক ও ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর ত্রিমুখী বৈঠকের পর বিপিএল পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান। এ সময় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা শুরুতে অনড় অবস্থানে থাকলেও পরে কিছু শর্তে মাঠে ফেরার সিদ্ধান্ত নেন। কোয়াবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বিসিবির চলমান প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

রাত ৮টার দিকে বিসিবি পরিচালকরা কোয়াব ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর বিপিএল পুনরায় শুরু করার বিষয়ে সবাই একমত হন। ফলে শুক্রবার থেকেই আবার মাঠে গড়াচ্ছে বিপিএলের খেলা।

বিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার স্থগিত হওয়া দুটি ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে। এছাড়া শনিবারের নির্ধারিত ম্যাচগুলো আগামী ১৮ জানুয়ারি আয়োজন করা হবে।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু, কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এবং বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, ১৫ জানুয়ারির দুই ম্যাচ ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির দুই ম্যাচ ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির দুই ম্যাচ ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া ১৫ জানুয়ারির টিকিট দিয়েই দর্শকরা ১৬ জানুয়ারির খেলা উপভোগ করতে পারবেন।

তিনি আরও জানান, প্লে-অফের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ