সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াত আমির আটক

পাঠক প্রিয়

নীলফামারী প্রতিনিধি 

ঢাকা থেকে আকাশপথে ঠাকুরগাঁও যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা প্রায় ১১টা থেকে ১২টার মধ্যে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। ঢাকা থেকে আসা একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরে অবতরণের পর তার বহন করা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে উদ্ধার টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হলেও পরে গণনা শেষে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আটক ব্যক্তির কাছ থেকে বড় অঙ্কের নগদ টাকা উদ্ধার হয়েছে এবং টাকার উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্র আরও জানায়, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকাটি ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য বহন করা হচ্ছিল বলে দাবি করেছেন।

ঘটনাটি জাতীয় নির্বাচনের আগের দিন ঘটায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে; তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ