শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

সুনামগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা

পাঠক প্রিয়

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক...

সুনামগঞ্জ

সুনামগঞ্জ: সুনামগঞ্জে আসন্ন নির্বাচনের প্রস্তুতি হিসেবে জামায়াতে ইসলামীর দুই প্রার্থী তাঁদের নির্বাচনী এলাকায় কর্মী ও সমর্থকদের নিয়ে জমকালো মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।

সংগঠন সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-৪ আসনে (সদর ও বিশ্বম্ভরপুর) দলের প্রার্থী মো. শামস উদ্দিন এবং সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) দলের প্রার্থী তোফায়েল আহমদ খান আজ সকালে তাঁদের কর্মী-সমর্থকদের নিয়ে জেলা শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে জড়ো হন। পরে তাঁরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহর থেকে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় যান। পথে বিভিন্ন এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মোটরসাইকেল শোভাযাত্রা শুরুর আগে তোফায়েল আহমদ খান বলেন, ‘বাংলাদেশ ৫৪ বছর পার করেছে। কিন্তু এখনো দুর্নীতি ও বৈষম্যমুক্ত, সুবিচার, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি। জনগণ সব দলকে দেখেছেন, এবার তাঁরা জামায়াতে ইসলামীর মাধ্যমে সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে চান। দেশে আওয়াজ উঠেছে সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার। আমরা যেখানেই যাচ্ছি মানুষের সমর্থন পাচ্ছি।’

শামস উদ্দিন বলেন, ‘আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন চাই। এ জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সেটি করবে বলে আমরা আশা করি।’

 

 

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ