শনিবার, জুলাই ১৮, ২০২৬

সিলেটে তারেক রহমানের দিকনির্দেশনার অপেক্ষায় নেতাকর্মীরা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করতে সিলেটে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে তার জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের জনসভাকে ঘিরে ভোর থেকেই সিলেট নগরী ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।

বৃহস্পতিবার ভোর থেকেই সিলেট, সুনামগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ধানের শীষের প্রতিকৃতি এবং তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে। চারদিকে দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো।

দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় জনসভা শুরু হলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেলা সাড়ে ১১টার দিকে মঞ্চে উঠবেন বলে আশা করা হচ্ছে। এই জনসভার মাধ্যমেই দেশব্যাপী বিএনপির নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে। প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে অভাবনীয় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এই মঞ্চ থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন আসনের দলীয় প্রার্থীদের জনগণের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। পাশাপাশি আসন্ন নির্বাচন ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতা-কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলেও প্রত্যাশা করছেন দলীয় জ্যেষ্ঠ নেতারা।

জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বাড়ানো হয়েছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে তারেক রহমান আকাশপথে সিলেট পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সিলেটের জনসভা শেষে তিনি সড়কপথে ঢাকায় ফেরার পথে মৌলভীবাজার, হবিগঞ্জসহ আরও কয়েকটি জেলায় নির্বাচনি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ