সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

সিলেটে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি

পাঠক প্রিয়

সিলেট প্রতিনিধি

সিলেটে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। শনিবার (আজ) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি শুরু হয়।

ইনকিলাব মঞ্চ সিলেট ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ইনকিলাব মঞ্চের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দুপুর থেকেই বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। পরে তাঁরা সড়কে অবস্থান নিলে চৌহাট্টা-জিন্দাবাজারগামী সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল উপস্থিতি দেখা গেছে। এ সময় পুলিশ সদস্যদের যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায়।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারী ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ওসমান হাদির ছবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন তাঁরা।

এ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাবিপ্রবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মো. হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল ইসলাম, সিলেট ইনকিলাব মঞ্চের নেতা মুস্তাফিজুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক ফয়সল হোসেন।

কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়, শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রয়োজনে সিলেটে ধারাবাহিক অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানান নেতারা।

এ সময় আন্দোলনকারীদের সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ