শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

পাঠক প্রিয়

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।

গত ২ মে নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাউন্ট মাকালুর চূড়ায় আরোহণ করেন বাবর আলী। এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় করার কৃতিত্ব অর্জন করেন তিনি।

সংবাদ সম্মেলনে বাবর আলী জানান, এর আগে তিনি আরও কয়েকটি আট হাজার মিটার উচ্চতার পর্বত আরোহণ করেছেন। তবে মাকালুর মতো ভয়াবহ ঠান্ডা ও তীব্র বাতাসের মুখোমুখি আগে কখনো হননি।

তিনি বলেন, “ভয়াবহ ঠান্ডা আর হাড় হিম করা বাতাসের কারণে প্রতিটি মুহূর্ত ছিল কঠিন ও চ্যালেঞ্জিং। মাকালুর আবহাওয়াও খুব দ্রুত বদলে যায়। এর সঙ্গে মানিয়ে নেওয়া সহজ ছিল না। পদে পদে ছিল বিপদের আশঙ্কা।”

অভিযানের সময় সহআরোহী এক বন্ধুকে হারানোর কথাও জানান তিনি। বাবর আলী বলেন, শীর্ষে ওঠার পর ফেরার পথে তুষারধসে প্রাণ হারান তার মার্কিন বন্ধু Shelley Johannesen। এছাড়া রুশ সহযাত্রী Konstantin তুষারক্ষতের কারণে হাত-পায়ের কয়েকটি আঙুল হারিয়েছেন।

তিনি বলেন, “পর্বত অনেক সময় খুব অন্যায্য আচরণ করে। তাই এই অভিযানের অনুভূতিও মিশ্র। একদিকে দেশের পতাকা হাতে শীর্ষে ওঠার আনন্দ, অন্যদিকে সহযাত্রীদের দুর্ঘটনার বেদনা।”

দেশের পতাকা বহন করে বিশ্বের উচ্চতম পর্বতচূড়াগুলোতে আরোহণকে নিজের অনুপ্রেরণা উল্লেখ করে বাবর আলী বলেন, “আমি বিশ্বাস করি, প্রতিটি পর্বতচূড়ায় যখন কেউ লাল-সবুজের পতাকা নিয়ে দাঁড়ায়, তখন দেশটাও কিছুটা উঁচুতে উঠে যায়।”

উল্লেখ্য, পৃথিবীতে আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত রয়েছে ১৪টি। মাকালুসহ এখন পর্যন্ত পাঁচটি আটহাজারি পর্বত জয় করেছেন বাবর আলী। বাংলাদেশের আর কোনো পর্বতারোহীর এমন অর্জন নেই।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ