শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

সিলেট নগরীতে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে

পাঠক প্রিয়

সিলেট ব্যুরো

সিলেট, ৬ জানুয়ারি ২০২৬ – সিলেট নগরের বিভিন্ন এলাকায় জরুরি বিদ্যুৎ মেরামত ও সংরক্ষণ কাজের কারণে মঙ্গলবার কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৫ জানুয়ারি) বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ–১ ও বিভাগ–২ এর নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দারের স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা ফিডার ও লাক্কাতুড়া ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আম্বরখানা ফিডারের আওতাধীন এলাকা:

  • আম্বরখানা মসজিদ

  • দত্তপাড়া

  • আম্বরখানা সরকারি কলোনি

  • মজুমদারী

  • কমলা বাগান

  • পূর্ব পীরমহল্লা

  • হাউজিং স্টেট ফরিদাবাদ আবাসিক এলাকা

লাক্কাতুড়া ফিডারের আওতাধীন এলাকা:

  • বাদাম বাগিচা

  • বড়বাজার

  • চৌকিদেখী

  • আনার মিয়ার গলি

  • সৈয়দ মূগনী

  • ইলাশকান্দি

  • উদয়ন

  • পাহাড়িকা

  • বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • দারুস সালাম মাদ্রাসা

  • দবির মিয়ার গলি

  • শেভরন এলাকা

  • লাক্কাতুড়া চা-বাগান

  • বনশ্রী আবাসিক এলাকা ও আশপাশের এলাকা

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সংযোগ দ্রুত পুনরায় চালু করা হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ