রবিবার, জুলাই ১৯, ২০২৬

সিলেট টাইটান্সের, দলে আফগান হার্ডহিটার হযরতউল্লাহ জাজাই

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আর মাত্র একদিন পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। উদ্বোধনী ম্যাচের আগে বড় চমক দেখাল সিলেট টাইটান্স। আফগানিস্তানের মারকুটে ওপেনার হযরতউল্লাহ জাজাইকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাজাইকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট টাইটান্স কর্তৃপক্ষ। টি-টোয়েন্টি ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ২৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৪২ ম্যাচে ১৪০.৪১ স্ট্রাইকরেট ও ২৫.২৮ গড়ে মোট ৩,৪৬৪ রান করেছেন জাজাই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৬২ বলে ১৬২ রানের ঐতিহাসিক ইনিংস খেলে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছিলেন তিনি।

২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে আফগানিস্তান জাতীয় দলের বাইরে রয়েছেন জাজাই। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলে ফেরার লক্ষ্যেই বিপিএলকে আদর্শ মঞ্চ হিসেবে দেখছেন তিনি। সিলেটের জার্সিতে ভালো পারফরম্যান্স তার জন্য নতুন করে সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

জাজাই ছাড়াও এবারের বিপিএলে সিলেট টাইটান্সের স্কোয়াডে রয়েছে একঝাঁক আন্তর্জাতিক তারকা। বিদেশিদের মধ্যে আছেন মঈন আলী, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অ্যারন জোন্স। দেশি ক্রিকেটারদের মধ্যে দলে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ও এবাদত হোসেন।

তারকা সমৃদ্ধ এই দল নিয়ে আশাবাদী সিলেট টাইটান্স। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু করবে তারা।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ