শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে : তালুকদার দুলু

পাঠক প্রিয়

নাটোর প্রতিনিধি 


বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন যে বর্তমান ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার’ গত ১৭ বছরে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, “নকল একটি জাতিকে ধ্বংস করে দেয়। বিএনপি শাসনামলে শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের নেতৃত্বে নকলমুক্ত দেশ গড়ে তোলা হয়েছিল; কিন্তু বর্তমান সরকার সেই সাফল্য নষ্ট করেছে।”

শনিবার দুপুরে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত ডা. নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু অভিযোগ করেন, বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিকতার অবক্ষয় ঘটিয়েছে এবং শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে দুর্বল করে দিয়েছে। তিনি বলেন, “যে জাতি নকলকে প্রশ্রয় দেয়, সেই জাতি কখনোই উন্নত হতে পারে না। বিএনপি শিক্ষাখাতকে দক্ষ, নৈতিক ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছিল।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মী, শিক্ষক–শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক–শিক্ষার্থীর নিরাপদ পরিবেশ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দুলু বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা সবচেয়ে বড় শক্তি। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং নকলমুক্ত মানসম্মত শিক্ষার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।”

অনুষ্ঠান শেষে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন কলেজ কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ