বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

ষড়যন্ত্রের পথ ছেড়ে ভোটের রাজনীতিতে ফেরার আহ্বান মোশাররফ হোসেনের

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মোশারফ হোসেন রাজনৈতিক দলগুলোকে ষড়যন্ত্রের পথ পরিহার করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ভোটের রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার কাহালু উপজেলার মুরইল ও মালঞ্চা ইউনিয়নের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এদেশের রাজনীতি ভোট ও জনগণের বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে। যেকোনো ধরনের সহিংসতা, অস্থিতিশীলতা বা ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকে দুর্বল করে। তাই সবাইকে নির্বাচনী মাঠে জনগণের রায়কে মেনে নেওয়ার রাজনীতিতে ফিরতে হবে।”

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এই সাবেক এমপি আরও বলেন, বাংলাদেশের মানুষের এখন সবচেয়ে বড় চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, যেটা সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আজকে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে।

তিনি বলেন, সব সমস্যার সমাধান আছে নির্বাচিত প্রতিনিধি ও সরকারের মাধ্যমেই। এর বাইরে কোনো সরকার জনগণের চাহিদা বুঝবে না, মনের কথাও বুঝবে না। নির্বাচিত সরকার এলে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলোর সমাধান হবে, এর বাইরে করার কোনো সুযোগ নেই।

সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। মোশারফ হোসেন দাবি করেন, বগুড়া-৪ এ জনগণ তাকে আবারও সুযোগ দিতে প্রস্তুত এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে।

সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের পরিবেশ ও সাংগঠনিক কর্মযজ্ঞ নিয়ে বক্তব্য দেন। শেষে ঐক্যবদ্ধ প্রচারণার মাধ্যমে নির্বাচনে বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন দলীয় নেতাকর্মীরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ