শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, উল্লাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : জুলাই–অগাস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে টিএসসির পায়রা চত্বরে শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে রায় ঘোষণার সরাসরি সম্প্রচার দেখেন এবং রায় প্রকাশের সঙ্গে সঙ্গেই মিষ্টি বিতরণ করেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বড় পর্দায় রায় প্রদর্শনের ব্যবস্থা করে। ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম তার ফেসবুক পোস্টে জানান, শিক্ষার্থীদের জন্য টিএসসিতে রায় সরাসরি দেখার বিশেষ আয়োজন করা হয়েছে। ঘোষণার আগেই পায়রা চত্বরে শিক্ষার্থীদের ভিড় বাড়তে থাকে। রায় পড়া শুরু হলে চারদিক নিস্তব্ধ হয়ে যায়, আর রায় ঘোষণার পর মুহূর্তেই উল্লাসে মুখর হয়ে ওঠে টিএসসি এলাকা।

শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে এ রায়ের প্রতীক্ষায় ছিলেন। রায় ঘোষণার পর মিষ্টি বিলিয়ে স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেন অনেকে। টিএসসির আশপাশেও উৎসুক জনতার ভিড় দেখা যায়। উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ইতিহাসের বিশেষ এক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে তারা গর্বিত।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ