রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

শুরুতেই হোঁচট খেল এনসিপি-এবি পার্টির জোট

পাঠক প্রিয়

 নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গঠিতব্য নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশের দিনেই শুরুতে হোঁচট খেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতৃত্বাধীন জোট গঠনের উদ্যোগ। বৃহস্পতিবার সকালেই শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশনে জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।

জোট সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপি-জামায়াতের বাইরে তৃতীয় ধারার শক্তি হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)–এই চার দল নতুন রাজনৈতিক জোট গঠনের আলোচনায় ছিল। সবকিছু প্রায় চূড়ান্তও ছিল। ঘোষণা দেওয়ার লক্ষ্যে গতকাল বৈঠকের পর সংবাদ সম্মেলন ডাকার প্রস্তুতিও চলছিল।

কিন্তু শেষ মুহূর্তে আপ বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে এনসিপির আপত্তি ওঠায় পুরো প্রক্রিয়াই থমকে যায়। ফলে চারদলীয় প্রত্যাশিত জোট গঠনের উদ্যোগ পেছাতে বাধ্য হয়েছে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জোট গঠন প্রক্রিয়া পিছিয়েছে। কিছুদিন পরেই এ জোটের আত্মপ্রকাশ ঘটবে। সবকিছু ঠিকঠাক হলে আমরা গণমাধ্যমকে জানাব।’

এনসিপি সূত্র জানিয়েছে, বুধবার রাতে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচনায় আপ বাংলাদেশকে জোটে নিতে রাজি হয়নি দলের একাংশ। জোটে আপ বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি বৈঠকে পাস করাতে পারেনি এনসিপি। যে কারণে আপাতত জোটের আত্মপ্রকাশ পিছিয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির দুজন যুগ্ম আহ্বায়ক জানিয়েছেন, বুধবার রাতের বৈঠকে এনসিপির কয়েকজন নেতা আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চাননি। শেষে এনসিপি সিদ্ধান্ত নিয়েছে আপ বাংলাদেশকে নিয়ে জোট করবে না। এখন জোট সম্ভাবনার অন্য দল যদি বলে তারা আপ বাংলাদেশ ছাড়া জোট করবে না তাহলে তো জোট অনিশ্চয়তার মধ্যে পড়বে। এজন্য আলোচনা চলছে। সে কারণে সব ধরনের প্রস্তুতি থাকার পরও জোটের ঘোষণা করা হয়নি।

ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, ‘জোট গঠন প্রক্রিয়া পিছিয়েছে। আলাপ-আলোচনা চলছে। কনফার্ম হলে জানাতে পারব।’ এনসিপি নাকি আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চায় না। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের আনুষ্ঠানিকভাবে এমন কিছু জানানো হয়নি এনসিপির পক্ষ থেকে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ