শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতায় সিভাসুর বহুমুখী উদ্যোগ

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দায়িত্বশীল, মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

মঙ্গলবার দুপুরে সিভাসুর প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ছাত্রকল্যাণ দপ্তরের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন ও প্রকাশিত বুলেটিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল হক। এ সময় উপাচার্য ছাত্রকল্যাণ দপ্তর কর্তৃক প্রকাশিত বুলেটিনের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম ছাত্রকল্যাণ দপ্তরের সার্বিক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন আধুনিকায়ন, সিভাসু গার্ডেন প্রতিষ্ঠা, মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার আয়োজন, উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, ফ্রি ডেন্টাল ক্যাম্প এবং হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের কথা উল্লেখ করেন।

এছাড়াও তিনি বন্যার্তদের মানবিক সহায়তা প্রদান, বন্যাদুর্গত এলাকায় বিনামূল্যে প্রাণী চিকিৎসাসেবা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিভাসু শিক্ষার্থীদের সাফল্য, বিভিন্ন জাতীয় দিবস ও উৎসব উদযাপন, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, সিভাসু যুব রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম, আধুনিক স্টেশনারি শপ স্থাপন, টিউটোরিয়াল পদ্ধতি চালু, শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন সহ-পাঠক্রমিক কার্যক্রমের কথা তুলে ধরেন।

প্রেজেন্টেশনে আরও উল্লেখ করা হয় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন, ইফতার মাহফিল আয়োজন এবং পরিবেশ, রক্তসঞ্চালন, নিরাপত্তা, খাদ্যমান ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাসহ নানা উদ্যোগের কথা।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ