শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

শাকসু নির্বাচন: নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে হতাশাজনক অবস্থা

পাঠক প্রিয়

শাবিপ্রবি প্রতিনিধি 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাকসু) দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ক্যাম্পাসে উৎসবের আমেজ থাকলেও নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ব্যাপকভাবে কম থাকায় তা উদ্বেগের সৃষ্টি করেছে।

মোট ১৯টি পদে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে মাত্র সাতজন নারী। প্রধান তিনটি পদ—ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি—সহ ১৬টি পদে কোনো নারী প্রার্থী নেই। ছাত্রীবিষয়ক সম্পাদক পদে চারজন, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক পদে একজন এবং সদস্য পদে দুজন নারী প্রার্থী রয়েছেন। এ অনুযায়ী, নির্বাচনে নারী প্রার্থীর হার মাত্র ৭.২১ শতাংশ।

নির্বাচনী প্যানেল অনুযায়ী, ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলে একজন নারী প্রার্থী রয়েছেন। ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলে তিনজন নারী এবং স্বতন্ত্র প্রার্থী সম্বলিত ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলে দুইজন নারী প্রার্থী রয়েছেন। প্যানেলের বাইরে ছাত্রীবিষয়ক সম্পাদক পদেও একজন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শাকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শুরুতে কেন্দ্রীয় সংসদের জন্য ১৫ জন নারী প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মাত্র সাতজন।

নারী প্রার্থীর কম অংশগ্রহণের বিষয়ে শাকসু নির্বাচনের মুখপাত্র অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, “ছাত্রীরা পড়াশোনায় বেশি ব্যস্ত থাকেন। এছাড়া অতীত নির্বাচনে নারী প্রার্থীরা সাইবার বুলিং, স্লাট শেমিং এবং বিভিন্ন ধরনের হেনস্তার শিকার হয়েছেন। এসব কারণে পরিবার থেকেও অনেক সময় ছাত্রীদের নির্বাচন করতে নিরুৎসাহিত করা হয়।”

বিশ্লেষকরা মনে করেন, শিক্ষার্থী সমিতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে শুধু উৎসাহ নয়, বরং নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ