শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

শরিফ ওসমান হাদির ওপর গুলি: বিএইচপির তীব্র নিন্দা ও আইনি ব্যবস্থার দাবি

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১২ ডিসেম্বর: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি আজ (১২ ডিসেম্বর) রাজধানীতে গুলিবিদ্ধ হয়েছেন। বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি) এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জানিয়েছে, এটি নির্বাচনী পরিবেশে সহিংসতা সৃষ্টি করার একটি সুদূরপ্রসারী সন্ত্রাসী নীলনকশার প্রারম্ভিক সংকেত।

বিএইচপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। আসন্ন নির্বাচনকে মুক্ত, সুষ্ঠু ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।” তিনি আরও বলেন, “গণতান্ত্রিক অধিকার রক্ষায় জনগণকে বিভ্রান্ত বা আতঙ্কিত করতে কোনো প্রয়াস সফল হবে না।”

দলটি দেশের সকল রাজনৈতিক পক্ষকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এছাড়া, তারা জনগণের সঙ্গে একযোগে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ