মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

লালমনিরহাটে ভাসমান সেতুর উদ্বোধন, ১৫ হাজার মানুষের যাতায়াত সমস্যার সমাধান

পাঠক প্রিয়

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের ছিঁড়া মধুরাম এলাকায় দীর্ঘদিনের জনদূর্ভোগ লাঘবে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে লালমনিরহাট জেলা যুবদল। প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াত সমস্যার সমাধান করতে সংগঠনটি সম্পূর্ণ নিজ উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে একটি ভাসমান সেতু নির্মাণ করেছে।

আজ বিকেলে স্বতি নদীর উপর নির্মিত এই ভাসমান সেতুর শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উদ্বোধনের পরপরই তিনি সেতুর কার্যকারিতা ও স্থায়িত্ব যাচাই করতে সেতুর উপর হেঁটে দেখেন। এসময় তার সহধর্মিনীও উপস্থিত ছিলেন এবং সেতুটি পায়ে হেঁটে পর্যবেক্ষণ করেন।

স্থানীয়রা জানান, সেতুটি নির্মাণের আগে স্বতি নদী পারাপারের সময় তারা দীর্ঘদিন নানা অসুবিধার সম্মুখীন হচ্ছিল। ছোট শিশু, বয়স্ক ও রোগীদের জন্য নদী পারাপার একটি বড় চ্যালেঞ্জ ছিল। ভাসমান সেতুর মাধ্যমে এখন স্থানীয় জনগণ নিরাপদ ও সহজে নদী পারাপার করতে পারবে।

লালমনিরহাট জেলা যুবদলের নেতারা বলেন, এটি শুধুমাত্র একটি সেতু নয়, এটি মানুষের সেবার এক দৃষ্টান্ত, যেখানে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম ও উদ্যোগের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের সমস্যা সমাধান করা হয়েছে।

সেতুর উদ্বোধন অনুষ্ঠানটি এলাকায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যেখানে স্থানীয় মানুষজনও আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ