শুক্রবার, জুন ২৬, ২০২৬

লক্ষ্মীপুরে অটোরিকশা চুরিকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, চার সদস্য আহত

পাঠক প্রিয়

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

প্রতিবেদক, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশা চুরিকে কেন্দ্র করে সন্দেহভাজন চোরদের ওপর গণপিটুনি ঠেকাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হায়দর আলী ব্যাপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন মোতালেব, শওকত, মঞ্জুর ও জাহিদ। তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, ইফতারের কয়েক মিনিট আগে শাহআলম নামের এক চালক তার বাড়ির সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা রেখে ইফতার করতে যান। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে অটোরিকশাটি চুরি হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় চার সন্দেহভাজন চোরকে আটক করা হয় এবং অটোরিকশাটি উদ্ধার করা হয়। তবে চোরেরা ব্যাটারিগুলো অন্যত্র সরিয়ে ফেলে।

পরে আটক ব্যক্তিদের একটি বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে মারধর করা হয়। বিষয়টি পুলিশকে জানালে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার ও গ্রেফতারের চেষ্টা করে। এ সময় অটোরিকশাচালক শাহআলম ও তার সহযোগীরা পুলিশের কাজে বাধা দেন এবং কিছু লোকজন পুলিশের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি শান্ত করলে চার সন্দেহভাজন চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার প্রতিক্রিয়ায় অটোরিকশাচালক ও তার পরিবারের সদস্যরা ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের চৈতাইল্যা দিঘির পাড় এলাকায় অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করেন। পুলিশ ও সেনা সদস্যদের সহায়তায় স্থানীয় নেতারা অবরোধ তুলে দেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

রায়পুর ও রামগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জামিলুল হক বলেন, “চোরদের গ্রেফতার ও মব জাস্টিস বন্ধে পুলিশি তৎপরতার সময় পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ