রবিবার, জুন ২৮, ২০২৬

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে চিকিৎসকদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

পাঠক প্রিয়

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও...

ট্রাফিক আইন ভাঙলেই কাটা হবে লাইসেন্সের পয়েন্ট, কঠোর হচ্ছে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের দোষসূচক (ডিমেরিট) পয়েন্ট কর্তন কার্যক্রম শুরু করেছে...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭৩ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৪৩ জন...

সালাহর চোটে শঙ্কা, নকআউটে ওঠা মিশরের সামনে বড় দুশ্চিন্তা

অনলাইন ডেস্ক নকআউট পর্বে জায়গা নিশ্চিত করলেও ইনজুরি শঙ্কায় পড়েছে মিশর জাতীয় ফুটবল দল। ফিফা বিশ্বকাপ-এ নকআউটে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স...

ঢামেক প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রোগীর নাম রাশি বেগম (৩৩)। তার স্বামীর নাম ইফতেখার। গ্রামের বাড়ি বরিশাল হলেও তিনি বর্তমানে রাজধানীর লালবাগের আজিমপুর এলাকায় বসবাস করতেন। রাশি বেগম লিভারের সমস্যায় মেডিসিন বিভাগের ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

নিহতের ছেলে ইমতিয়াজ জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার সৎ মায়ের মৃত্যু হয়। তার অভিযোগ, স্যালাইনের সঙ্গে ইনজেকশন পুশ করার কথা থাকলেও তা না করে সরাসরি শরীরে ইনজেকশন পুশ করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই তার মা মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীর মৃত্যুর পর রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে কর্তব্যরত আনসার সদস্য ও ইন্টার্ন চিকিৎসকরা রোগীর স্বজনদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

ঘটনার পর ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের জরুরি বিভাগের মেইন গেটে তালা লাগিয়ে চিকিৎসা সেবা সাময়িকভাবে বন্ধ করে দেন। এতে কিছু সময়ের জন্য জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়।

খবর পেয়ে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ইমতিয়াজকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রোগীর মৃত্যুর পর চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাসপাতালে র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জরুরি বিভাগের তালা খুলে দেওয়া হয়েছে এবং চিকিৎসা সেবা পুনরায় চালু হয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও তারা একে অপরকে টেক্কা দিয়ে...

জনপ্রিয় সংবাদ