মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

রূপসা সেতুর কাছে কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

খুলনার রূপসা সেতুর পূর্বপাড়ের টোল প্লাজার কাছে সাগর শেখ (৩০) নামের এক কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

রূপসা থানা পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক সাগর শেখকে বাড়ি থেকে ডেকে এনে জাবুসা অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের ওপর নিয়ে যায়। সেখানে তার মাথায় গুলি করে তারা দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় সাগর মহাসড়কের ওপর লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাগর শেখ গোপালগঞ্জ জেলার দত্তপাড়া এলাকার বাসিন্দা। তিনি নিষিদ্ধ যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তিনি খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রামের গ্রিনবাংলা হাউজিং এলাকায় বড় ভাইয়ের সঙ্গে পরিবার নিয়ে বসবাস করতেন। পেশায় তিনি একজন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ছিলেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রূপসা থানা পুলিশ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ