সোমবার, আগস্ট ২৪, ২০২৬

রাসায়নিক ব্যবহার : ফলের আড়তে ভেজাল বিরোধী অভিযান, ৯ জনকে অর্থদণ্ড

পাঠক প্রিয়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে অতিমাত্রায় রাসায়নিক ব্যবহার করে অপরিপক্ক ফল পাকানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানটি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে পরিচালিত হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, বিভিন্ন আড়তে গিয়ে দেখা যায় বালতিভর্তি পানিতে ইথোফেন মিশিয়ে কলাসহ অন্যান্য ফল কৃত্রিমভাবে পাকানো হচ্ছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে একাধিক অসাধু ব্যবসায়ী পালিয়ে যায়। তবে এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অভিযানে আটক ব্যবসায়ী ও আড়তের ম্যানেজারসহ মোট নয়জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া, কেমিক্যাল মিশানো ফল জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সতর্ক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, কেরানীগঞ্জের আড়তে কলা পাকাতে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, যা মাত্র ১২ ঘণ্টার মধ্যে ফল হলুদ করে দেয়। এসব রাসায়নিকযুক্ত ফল খাওয়ার ফলে পরিবারের সদস্যরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, “ফল পাকাতে অতিমাত্রায় রাসায়নিক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অবৈধ কার্যক্রম মানবদেহে দীর্ঘমেয়াদি নানা রোগের কারণ হতে পারে। জনস্বার্থে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, বিএসটিআইয়ের ফিল্ড অফিসার আলী আকবর সুহেল, কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক হাসমাত আহমেদ ও মাহবুব রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ