শনিবার, জুন ২৭, ২০২৬

রায়পুরে মা ও তিন মেয়ের হত্যা: ‘এটি রাজনৈতিক বা সাম্প্রদায়িক ইস্যু নয়’— এমপি খায়ের ভূঁইয়া

পাঠক প্রিয়

রায়পুরে মা ও তিন মেয়ের হত্যা: ‘এটি রাজনৈতিক বা সাম্প্রদায়িক ইস্যু নয়’— এমপি খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনাকে রাজনৈতিক বা সাম্প্রদায়িক রূপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-২...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের...

ভারতের জন্য বরাদ্দ মোংলা অর্থনৈতিক অঞ্চল এখন চীনের হাতে, নতুন বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ভারতের জন্য পূর্বনির্ধারিত বাগেরহাটের মোংলা অঞ্চলের একটি অর্থনৈতিক অঞ্চলের জমি এবার চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর...

মাদক কারবারিদের হামলা, হাতীবান্ধায় আহত ২ পুলিশ কর্মকর্তা

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় আসামি গ্রেফতার অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় গুরুতর আহত...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনাকে রাজনৈতিক বা সাম্প্রদায়িক রূপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেছেন, এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের উস্কানি, বিশৃঙ্খলা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না।

শনিবার (২৭ জুন) দুপুরে রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, “সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে আমরা আশা করছি। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, হিন্দু-মুসলমানের বিষয়ও নয়। ঘটনাটিকে পুঁজি করে কোনো ধরনের ধাঙ্গা-হাঙ্গামা বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার সুযোগ নেই।”

তিনি অভিযোগ করেন, “ফ্যাসিস্ট আমলের কিছু দোসর কৌশলে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমরা সবাই ভাই ভাই। কোনো উস্কানিমূলক বা মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানাই।”

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু এবং রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে

অনলাইন ডেস্ক রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে অসুস্থ অবস্থায়...

রায়পুরে মা ও তিন মেয়ের হত্যা: ‘এটি রাজনৈতিক বা সাম্প্রদায়িক ইস্যু নয়’— এমপি খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনাকে রাজনৈতিক বা সাম্প্রদায়িক রূপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি...

রাসায়নিকমুক্ত পেঁপে চিনবেন যেভাবে, জেনে নিন সহজ কিছু উপায়

লাইফস্টাইল ডেস্ক: স্বাস্থ্য ভালো রাখতে ফলমূল খাওয়ার বিকল্প নেই। তবে বর্তমান বাজার পরিস্থিতিতে ফল কেনার সময় বাড়তি সতর্কতা জরুরি হয়ে উঠেছে। বিশেষ করে পেঁপের...

মাদক কারবারিদের হামলা, হাতীবান্ধায় আহত ২ পুলিশ কর্মকর্তা

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় আসামি গ্রেফতার অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় গুরুতর আহত এক পুলিশ কর্মকর্তাকে রংপুর মেডিকেল...

ফিনিক্স সামিট ২০২৬ শুরু: সাইবার নিরাপত্তা ও ডিজিটাল রিজাইলেন্সে নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্যে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম ‘ফিনিক্স সামিট ২০২৬’। ‘Closing...

জনপ্রিয় সংবাদ

রাসায়নিকমুক্ত পেঁপে চিনবেন যেভাবে, জেনে নিন সহজ কিছু উপায়

লাইফস্টাইল ডেস্ক: স্বাস্থ্য ভালো রাখতে ফলমূল খাওয়ার বিকল্প নেই। তবে বর্তমান বাজার পরিস্থিতিতে ফল কেনার সময় বাড়তি সতর্কতা জরুরি হয়ে উঠেছে। বিশেষ করে পেঁপের...

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

বাসস রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ফিনিক্স সামিট ২০২৬’-এ দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ রাখতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করার...

ভারতের জন্য বরাদ্দ মোংলা অর্থনৈতিক অঞ্চল এখন চীনের হাতে, নতুন বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ভারতের জন্য পূর্বনির্ধারিত বাগেরহাটের মোংলা অঞ্চলের একটি অর্থনৈতিক অঞ্চলের জমি এবার চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার। মোংলা বন্দরের...

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে

অনলাইন ডেস্ক রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)...