শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

রাজবাড়ীতে পেঁয়াজের দরপতন: দুই দিনে অর্ধেক দাম, বিপাকে চাষিরা

পাঠক প্রিয়

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক...

জামায়াতে ইসলামীকে অবলম্বন করতে হবে মহানবীর সংবিধান ‘মদিনা সনদ’ : ড. সুফি সাগর সামস্

সার্বজনীন স্থায়ী শান্তি, ভ্রাতৃত্ব, নিরাপত্তা, মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও ইসলামি রাষ্ট্রব্যবস্থায় মদিনা সনদ এর বিকল্প নেই। মদিনা সনদ পৃথিবীর...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর...

বাজবাড়ি প্রতিনিধি

Editorial use only
People at an onion wholesale market in Dhaka, Bangladesh. The onion market in Bangladesh is currently experiencing significant volatility. The prices of onions almost doubled after Indian authorities declared an export embargo, which created a supply crunch in Bangladesh, causing the prices to almost double.

দেশের পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থানে থাকা রাজবাড়ী জেলা আবারও আলোচনায়। দেশের মোট চাহিদার প্রায় ১৫ শতাংশ পেঁয়াজের যোগান দেওয়া এই জেলায় হঠাৎ দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। মাত্র দুই দিনের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি মণ পেঁয়াজের দাম অর্ধেকে নেমে এসেছে।

দুই দিনে অর্ধেক দাম

বৃহস্পতিবার রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি উপজেলা-র বিভিন্ন হাটে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়। অথচ দুই দিন আগেও একই পেঁয়াজ বিক্রি হয়েছে ২ হাজার টাকায়। আকস্মিক এই দরপতনে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন চাষিরা।

লক্ষ্যমাত্রা ৬ লাখ মেট্রিক টন

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে চলতি মৌসুমে ৪০ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এর মধ্যে ৩৪ হাজার হেক্টরে চাষ হয়েছে হালি পেঁয়াজ। চলতি বছরে ৬ লাখ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

‘মুড়িকাটা’র পর বাজারে ‘হালি’

বালিয়াকান্দি উপজেলার পেঁয়াজচাষী মো. রফিকুল ইসলাম মোল্লা জানান, রাজবাড়ীতে মূলত ‘মুড়িকাটা’ ও ‘হালি’—এই দুই ধরনের পেঁয়াজ উৎপাদিত হয়। মুড়িকাটা শেষ হয়ে এখন বাজারে আসছে হালি পেঁয়াজ।

তিনি বলেন, “মঙ্গলবার মাশালিয়া হাটে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছিল ২ হাজার টাকায়। আজ সকালে সেই দাম নেমে এসেছে ১ হাজার ১০০ টাকায়। ভয়াবহ দরপতনে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।”

সিন্ডিকেটের অভিযোগ

রাজবাড়ী সদর উপজেলার কৃষক হামিদ ব্যাপারীর অভিযোগ, পেঁয়াজের বাজারে সিন্ডিকেট সক্রিয়। “ঢাকা থেকে বাজার নিয়ন্ত্রণ করা হয়। উৎপাদন খরচ বেশি হওয়ায় প্রতি বিঘায় ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত ক্ষতি হচ্ছে। দাম কমে যাওয়ায় অনেকেই পেঁয়াজ বাজারে না পাঠিয়ে ফেরত নিয়ে যাচ্ছেন,” বলেন তিনি।

ব্যবসায়ীদের যুক্তি

মাশালিয়া বাজারের ব্যবসায়ী শেখর দাস বলেন, “আমরা প্রতি মণ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় পেঁয়াজ কিনছি। পরিবহন খরচ ও অন্যান্য ব্যয়ের কারণে খুচরা বাজারে দাম বেশি পড়ছে। সরকারের উচিত স্থানীয় হাট-বাজারে মূল্য স্থিতিশীল রাখতে উদ্যোগ নেওয়া।”

আমদানি বন্ধের দাবি

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. শাহিদুল ইসলাম বলেন, মৌসুমের শুরুতে দাম কিছুটা কম থাকে, তবে ২ হাজার টাকার নিচে নামলে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। তিনি মৌসুম চলাকালে পেঁয়াজ আমদানি বন্ধ রাখার দাবি জানান।


দ্রুত দরপতনের এই পরিস্থিতিতে রাজবাড়ীর কৃষকরা সরকারের হস্তক্ষেপ ও বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা চান। না হলে উৎপাদন খরচ না উঠলে আগামী মৌসুমে আবাদ কমে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ