শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

মুস্তাফিজুরকে নিয়ে ভারতজুড়ে বিতর্ক, বিসিসিআই স্পষ্ট করল অবস্থান

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক

২০২৬ সালের আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে যুক্ত হয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। খবরটি প্রকাশের পরই ভারতজুড়ে শুরু হয়েছে সমালোচনা ও বিতর্ক। কলকাতার ম্যাচ বয়কটের ডাকও দিয়েছেন একাংশ সমর্থক।

এ পরিস্থিতিতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) স্পষ্ট করেছে, মুস্তাফিজুর আইপিএলে অংশগ্রহণে কোনো ধরনের সরকারি নিষেধাজ্ঞা নেই। ইনসাইডস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তা বলেন, “মুস্তাফিজের আইপিএলে খেলা আইনি দিক থেকে কোনো জটিলতা সৃষ্টি করে না। তাই আমরা হস্তক্ষেপ করব না। বাংলাদেশ কোনো শত্রু রাষ্ট্র নয় এবং আমাদের কাছে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা আসেনি যে তাকে খেলতে বাধা দেওয়া হবে।”

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের একাংশ সমর্থকের ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে। কিছু উগ্র রাজনৈতিক ও ধর্মীয় নেতাও মুস্তাফিজের অংশগ্রহণের বিরোধিতা করছেন।

উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম এক মন্তব্যে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা দিয়েছেন। তিনি হুমকি দিয়েছেন, মুস্তাফিজুর রহমান ভারতে খেলতে এলে তাকে বিমানবন্দরের বাইরে পা রাখতে দেওয়া হবে না।

বিসিসিআই কর্মকর্তা বলেন, “আমরা বিষয়টি নিয়ে সচেতন এবং কূটনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছি। সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। তবে আইনের দিক থেকে মুস্তাফিজের খেলার পথে কোনো বাধা নেই।”

এ পরিস্থিতি ক্রিকেট ফ্যানদের মধ্যে শঙ্কা তৈরি করেছে, যদিও আইপিএলের নিয়ম অনুযায়ী বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে কোনো বাধা নেই।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ