মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা-তে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি শটগান ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার চৌদ্দকাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে রাতে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি গজারিয়া থানা পুলিশ-এর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চৌদ্দকাউনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। এ সময় ঘাট সংলগ্ন একটি ঝোপে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মো. হাসান আলী জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।


