শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত করবে বিএনপি শুক্রবার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি আগামীকাল শুক্রবার চূড়ান্ত করা হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে যুক্ত মিত্র দলগুলোর সঙ্গেই বিএনপি আসন সমঝোতায় যাবে।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলীয় মনোনীত ১০০ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেজর হাফিজ। তিনি জানান, বিএনপি ইতোমধ্যে ২৬৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বাকি ৩৬টি আসনের বিষয়ে শুক্রবার অথবা পরশুদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।

মেজর হাফিজ বলেন, দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। জনআকাঙ্ক্ষা পূরণে নির্বাচনী কৌশল, দায়িত্ব ও প্রচারণা পরিচালনার বিষয়ে প্রার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ধর্মভিত্তিক একটি দলসহ বিভিন্ন মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব কুৎসা রটনা মোকাবিলায় প্রার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী দলকে খাটো করে না দেখে নির্বাচনী সময়ে কীভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে, সে বিষয়ে প্রার্থীদের একটি তাত্ত্বিক কাঠামো দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির ৩১ দফা কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়েছে এবং প্রচারণায় ভিজ্যুয়াল ও নন-ভিজ্যুয়াল মিডিয়া কনটেন্ট ব্যবহারের কৌশল শেখানো হয়েছে।

বিএনপি নেতার ভাষ্য, দলের মিডিয়া সেল চার থেকে পাঁচ মিনিটের ভিডিও রিল তৈরি করেছে, যা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণার জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো নির্বাচনী প্রচারণা ইতিবাচক রাখা এবং দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের যথাযথ জবাব দেওয়া।”

মেজর হাফিজ জানান, একটি নির্বাচনী টিম বিভিন্ন কনটেন্ট প্রচার করছে, যাতে প্রান্তিক মানুষ, কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষ সহজে বিএনপির নীতিমালা বুঝতে পারে। এসব কনটেন্টের মাধ্যমে সবাইকে একই বার্তা উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে দলের ঐক্য আরও সুদৃঢ় হয়।

তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি চারবার ক্ষমতায় এসেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে দলটি আত্মবিশ্বাসী যে জনগণ আবারও বিএনপিকেই বেছে নেবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ