মঙ্গলবার, জুন ২, ২০২৬

মাঠে নেই বাংলাদেশ, তবু টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে মাঠের খেলায় বাংলাদেশ দলকে দেখা যাবে না। ভারতে যেতে রাজি না হওয়ায় বাংলাদেশকে এবারের আসর থেকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে ব্যাট–বলের লড়াইয়ে অংশ না নিলেও বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই মঞ্চে বাংলাদেশের উপস্থিতি থাকছে ভিন্ন ভূমিকায়।

আম্পায়ার প্যানেলে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ও গাজী সোহেল। পাশাপাশি প্রথমবারের মতো আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আতহার আলী খান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ধারাভাষ্যকার ও আম্পায়ার প্যানেলের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামীকাল শনিবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসর। তার আগে ঘোষিত ধারাভাষ্য প্যানেলে জায়গা পেয়েছেন ক্রিকেট বিশ্বের সর্বাধিক পরিচিত ও অভিজ্ঞ অনেক মুখ। তালিকায় রয়েছেন রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান বিশপ, ইয়ান স্মিথ, হার্শা ভোগলে ও সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরা।

এছাড়া ধারাভাষ্য প্যানেলে আছেন সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটারদের মধ্যে অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বাদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্র্যাথওয়েট, ইয়ন মরগান, ওয়াসিম আকরাম, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল অ্যাথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল ও শন পোলকের মতো বড় নামগুলো।

ভারত ও শ্রীলঙ্কার সম্প্রচার দলের অংশ হিসেবে দায়িত্ব পালন করবেন ড্যানি মরিসন, অ্যালান উইলকিন্স, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, কাস নাইডু, বাজিদ খান, রাওনাক কাপুর ও নেইল ও’ব্রায়েন। এই তালিকায় আতহার আলী খানের উপস্থিতি বাংলাদেশের ক্রিকেটভক্তদের জন্য বাড়তি আনন্দের খবর।

এবারের আসরে প্রথমবারের মতো আইসিসি টিভির ধারাভাষ্যে যুক্ত হচ্ছেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

বাংলাদেশ দল মাঠে না থাকলেও আম্পায়ারিং ও ধারাভাষ্যের মাধ্যমে বৈশ্বিক ক্রিকেট মঞ্চে দেশের প্রতিনিধিত্ব থাকছে—এটাই বাংলাদেশের ক্রিকেটের জন্য স্বস্তির ও গর্বের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ