রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

মওলানা ভাসানী গণতন্ত্র ও মানবাধিকারের প্রেরণা: তারেক রহমান

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতা–সার্বভৌমত্ব সুরক্ষায় মওলানা ভাসানী সবসময়ই প্রেরণার উৎস হয়ে থাকবেন

রবিবার মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই বাণীতে তারেক রহমান বলেন, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

তারেক রহমান বলেন, মওলানা ভাসানী ছিলেন শোষিত মানুষের অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক। তিনি গণমানুষের পক্ষে আজীবন লড়াই করে গেছেন। তার ত্যাগ, আদর্শ ও রাজনৈতিক দর্শন বাংলা‌দেশের মানুষকে গণতন্ত্রের জন্য অবিচল থাকতে অনুপ্রেরণা জোগায়।

বিএনপির এই নেতা আরও বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে মওলানা ভাসানীর অসাম্প্রদায়িক, গণমুখী ও দেশপ্রেমিক রাজনীতি বিশেষভাবে স্মরণীয়। জাতির সামনে তিনি যে আদর্শিক পথরেখা রেখে গেছেন, তা অনুসরণ করলেই মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।

মওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে আজও তার চিন্তা ও দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ