শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

ভোটের রাজনীতিতে ধর্মের নামে বিভাজন তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১৬ ডিসেম্বর – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, ভোটের রাজনীতি এবং জাতীয় রাজনীতিতে ধর্মের নামে বিভাজন সৃষ্টির চেষ্টা হচ্ছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ‘আগ্রাসনবিরোধী পদযাত্রা’ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ পর্যন্ত পদযাত্রা করেছে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশ ৯০ শতাংশ মুসলিমের দেশ। এখানে মুক্তিযুদ্ধের নামে যেমন দেশকে বিভাজন করা যাবে না, ইসলামের নামেও তা করা যাবে না। গত ৫৪ বছর ধরে যে রাজনীতি মুক্তিযুদ্ধ ও ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে, সেই রাজনীতি থেকে বের হয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব। ইসলামও আমার, মুক্তিযুদ্ধও আমার। এগুলো একে অপরের অবিচ্ছেদ্য অংশ।”

তিনি আরও বলেন, এনসিপি আধিপত্যবাদবিরোধী লড়াই শুরু করেছে এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বরের আগ্রাসনবিরোধী লড়াইকে ধারণ করছে। “আমরা ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, কিন্তু সার্বভৌমত্ব পুরোপুরি অর্জন করতে পারিনি। আমাদের লড়াই কখনো শেষ হয়নি,” যোগ করেন তিনি।

সমাবেশে নেতাদের হাতে শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, আবুল হাশিম ও যোগেন মণ্ডলের ছবি রাখা ছিল। নাহিদ ইসলাম বলেন, এই পাঁচ নেতা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করেছেন, তা এনসিপি ধারণ করে।

এছাড়া, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর আক্রমণের প্রসঙ্গও তুলে ধরে নাহিদ বলেন, “আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিতে হবে। পুলিশ-প্রশাসন যদি ব্যর্থ হয়, আমরা পাল্টা পদক্ষেপ নেব। তবে আমরা এখনও সরকারের ওপর আস্থা রাখতে চাই এবং আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানাই।”

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন সমাবেশে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের বিজয় দিবসকে ‘ভারতের বিজয় দিবস’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এটি ইতিহাস বিকৃতি। অবিলম্বে মোদিকে বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে এ বিষয়ে বিবৃতি জারি করতে হবে।”

তিনি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সংস্কার ও দেশকে নতুন করে গড়ার নির্বাচন হিসেবে উল্লেখ করে বলেন, জনগণ যেন সংস্কারের পক্ষে ভোট দেয়, তার জন্য প্রচারণা চালিয়ে যাবে এনসিপি।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ