শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

পাঠক প্রিয়

সিলেট ব্যুরো 

ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সিলেট নগরীর ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে ও দেশের বাইরে একটি মহল আবারও ষড়যন্ত্র শুরু করেছে, যার লক্ষ্য আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া।

তারেক রহমান বলেন, “পালিয়ে যাওয়া একটি দলের মতো দেশের ভেতরেও একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ভোট ডাকাতির পরিকল্পনা করছে। তাদের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে দেশে একের পর এক ব্যালট ছিনতাই, ডামি নির্বাচন এবং নিশিরাতের নির্বাচন হয়েছে। এসব নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হতে দেওয়া হয়নি। তিনি বলেন, “আমি-ডামি, নিশিরাতের নির্বাচন আমরা দেখেছি। মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।”

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, রাজনৈতিক অধিকার, বাকস্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছরে অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ জীবন দিয়েছেন। “এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বহু ত্যাগ স্বীকার করেছি,” বলেন তিনি।

বিদেশনীতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, গত ১৬ বছর ধরে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিল। এ প্রসঙ্গে তিনি তার পরিচিত রাজনৈতিক স্লোগান পুনর্ব্যক্ত করে বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ।”

তিনি আরও অভিযোগ করেন, যারা বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছিল এবং পরে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারাই ইলিয়াস আলীর মতো অসংখ্য মানুষকে হত্যা করেছে বা গুমের সঙ্গে জড়িত ছিল। এ বিষয়ে একটি প্রামাণ্য প্রতিবেদন তৈরির কথাও তিনি উল্লেখ করেন।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তৃতায় তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ