বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

ভারতে কারাভোগ শেষে ৩৩ বাংলাদেশিকে দেশে ফেরত

পাঠক প্রিয়

বেনাপোল প্রতিনিধি

যশোর, বেনাপোল | রবিবার (২৩ মার্চ) : ভারতে কারাভোগ শেষে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩৩ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রবিবার সন্ধ্যায় যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার প্রতিরোধ টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

জানা গেছে, ফেরত আসা এসব ব্যক্তি বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে আটক হয়ে কারাভোগ শেষে তারা ভারতের বিভিন্ন সেফ হোমে ছিলেন। পরবর্তীতে নাগরিকত্ব যাচাই শেষে ট্রাভেল পারমিট ইস্যুর মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের একটি প্রতিনিধি দল বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে স্থানীয় প্রশাসনের কাছে তাদের হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, বিজিবি, পুলিশ প্রশাসন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিরা।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোল শাখার কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ভারতীয় কর্তৃপক্ষ এসব ভুক্তভোগীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা বলেন, ট্রাভেল পারমিটে দেশে ফেরা ব্যক্তিদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, মানবপাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ