বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

ব্রাজিলে কপ-৩০ শীর্ষ সম্মেলনের প্যাভিলিয়নে আগুন!

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : ব্রাজিলে জাতিসংঘের কপ-৩০ জলবায়ু শীর্ষ সম্মেলনের একটি প্যাভিলিয়নে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে আগুন লাগার সঙ্গে সঙ্গেই সম্মেলনস্থলে উপস্থিত প্রতিনিধিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দৌড়ে নিরাপদ স্থানে বেরিয়ে যান।

আমাজন ঘেঁষা বেলেম শহরের বিশাল তাঁবুর প্যাভিলিয়নেই এবার জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। হঠাৎ প্যাভিলিয়নের ভেতরে এবং চারপাশে ধোঁয়া উড়তে শুরু করলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

এ ঘটনার কারণে সম্মেলনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর পরবর্তী সেশনগুলো পুনরায় শুরু করা হবে।

জলবায়ু পরিবর্তন নিয়ে বৈশ্বিক আলোচনার গুরুত্বপূর্ণ এই সম্মেলনে এমন অঘটন পরিবেশবান্ধব অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে পর্যবেক্ষকদের মত।

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ