বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

বেরোবিতে বৃক্ষায়ন ও সৌন্দর্য বর্ধন কমিটি গঠন

পাঠক প্রিয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর ক্যাম্পাসে বৃক্ষরাজি রোপণ, পরিচর্যা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর নির্দেশনায় বৃক্ষায়ন ও সৌন্দর্য বর্ধন কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (২৩ আগস্ট, ২০২০) বিকেলে কমিটি গঠন উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
বেরোবি বৃক্ষায়ন ও সৌন্দর্য বর্ধন কমিটির আহŸায়ক এবং বিশ^বিদ্যালয়ের প্রক্টর মোঃ আতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শক্রমে এই কমিটি সঠিকভাবে ক্যাম্পাসে সবুজায়নের মাধ্যমে সৌন্দর্য বর্ধণ করবে। বেরোবি ভাইস-চ্যান্সেলর বলেন, ক্যাম্পাসকে বৃক্ষায়নের মাধ্যমে নান্দনিকভাবে ফুটিয়ে তুলতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। পরিকল্পিত সবুজায়নের মাধ্যমে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় ক্যাম্পাসকে দর্শনীয় করে তোলার সব ধরনের উদ্যোগ গ্রহন করা হবে বলেও জানান তিনি।
এই সভার মধ্য দিয়ে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৃক্ষায়ন ও সৌন্দর্য বর্ধন কমিটির আহŸায়ক প্রক্টর মোঃ আতিউর রহমান, সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ্-আল-মাহবুব, প্রভাষক মোঃ সানজিদ ইসলাম খান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শামীম হোসেন, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক লুবনা আক্তার, প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ শাহরিয়ার আকিফ, সহকারী নিরাপত্তা কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মোঃ লোকমান হাকিম । নবগঠিত কমিটির টার্মস অব রেফারেন্সগুলি হলো-
১. এই কমিটি বিশ^বিদ্যালয়ের সুন্দর পরিবেশ রক্ষায় সুশৃঙ্খলভাবে বৃক্ষ রোপণ করা, কোথায় কোন গাছ লাগানো হবে তা নির্ধারণ করা এবং ক্যাম্পাসের ঝুঁিকপূর্ণ বা অবকাঠামো উন্নয়নের স্বার্থে গাছ স্থানান্তর/ অপসারণ/ কাটার সিদ্ধান্ত গ্রহণ করবেন।
২. এই কমিটি বৃক্ষের পরিচর্যা, মৌসুমী বাগান তৈরি ও বাগানের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে পরিচর্যা/রক্ষণাবেক্ষণ করবেন।

৩. কমিটি দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছকে প্রাধান্য দিয়ে ক্যাম্পাসের খালি জায়গা নির্ধারণ করে প্রতি বছর জুন মাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন
৪. কোনও ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করতে চাইলে এই কমিটি ও কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।
৫. কমিটি বৃক্ষের প্রজাতি ও বৃক্ষের সংখ্যার তালিকা করবেন। কমিটির মতামত ও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ গাছ কাটতে পারবে না।
৬. কমিটি ক্যাম্পাসে উৎপাদিত ফল-ফলাদি’র বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
৭. বিশ^বিদ্যালয়ের এস্টেট শাখা ও নিরাপত্তা শাখা ‘বৃক্ষায়ন ও সৌন্দর্য বর্ধন কমিটি’কে চাহিত সকল সহযোগিতা প্রদান করবেন।
৮. কমিটি প্রতি মাসে কমপক্ষে একটি সভা করবেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ