বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এ শিক্ষার্থীদের জন্য বাস উদ্বোধন

পাঠক প্রিয়

 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর শিক্ষার্থীদের জন্য নতুন আরো একটি বাস এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৩ নভেম্বর, ২০২০) সকালে বিশ^বিদ্যালয়ে বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার জন্য নতুন এই বাসটির উদ্বোধন করা হয়েছে। চলতি অর্থবছরেই শিক্ষার্থীদের যাতায়াতের জন্য উন্নতমানের আরো দুইটি বাসসহ মোট ৫টি যানবাহন ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে, যা অচিরেই যুক্ত হয়ে বেরোবি’র পরিবহন পুলকে সমৃদ্ধ করার পাশাপাশি যাতায়াত ব্যব¯’াকে আরো গতিশীল করবে বলেও জানান প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ। ক্যাম্পাসে নতুন বাসের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডবিøউসি, পিএসসি (অব:), গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোঃ রহমতুল্লাহ্ধসঢ়;, রসায়ন বিভাগের প্রভাষক মোস্তফা কাইয়ুম শারাফাত, সমাজবিজ্ঞান বিভাগের রাম প্রসাদ বর্মণ, শাম্মী ইসলাম, ইয়াসমিন সুলতানা, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শামীম হোসেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ধসঢ়; বিভাগের প্রভাষক ফাহিমুল কাদের সিদ্দিকী, শরীফা আক্তার নিপা, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ত্বহা হুসাইন, লুবনা আক্তার, দুর্যোগ ব্যব¯’াপনা বিভাগের প্রভাষক খালিদ হাসান রিয়েল, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবুল মুঞ্জের, ইফফাত আরা বাঁধন, পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মোঃ আতিকুর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আরিফুল ইসলাম, বেতন, বিল ও পেনশন শাখার সহকারী পরিচালক মোঃ ফরহাদ-উজ-জামান, উপাচার্য দপ্তরের সেকশন অফিসার সাকিনা আক্তার সীমা, উপ-সহকারী প্রকৌশলী (অটোমোবাইল) মোঃ সরফরাজ আলম, সহকারী নিরাপত্তা কর্মকতা মোঃ আবুল কালাম আজাদসহ পরিবহন পুলের চালকবৃন্দসহ ও সংশ্লিষ্টরা উপ¯ি’ত ছিলেন।

 

বাসের শুভ উদ্বোধনের সময় দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম কাম খতিব রকিব উদ্দীন আহম্মেদ। উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর চতুর্থ ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও যোগদানের পর ইতোমধ্যে বিশ^বিদ্যালয়ের পরিবহন পুলে শিক্ষার্থীদের জন্য ৪টি অত্যাধুনিক বাস, ৩টি মাইক্রোবাস ও শিক্ষক-কর্মকর্তার জন্য ২টি কোস্টারসহ মোট ৯টি যানবাহন যুক্ত হয়েছে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ